একই পরিবারের পাঁচ জনের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
এলাহাবাদ: একই পরিবারের পাঁচ জনের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর প্রদেশের এলাহাবাদের ধুমানগঞ্জে। সোমবার গভীর রাতে ওই পরিবারের পাঁচ সদস্যের দেহ উদ্ধার করা হয়।
মৃত পাঁচ ব্যক্তির মধ্যে রয়েছে এক দম্পতি এবং তাঁদের তিন কন্যা। পরিবারের কর্তার দেহটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল। ফ্রিজের মধ্যে থেকে পাওয়া গিয়েছে তাঁর স্ত্রীর দেহ। তিন কন্যার মধ্যে দুই জনের দেহ মিলেছে দু’টি সুটকেসের মধ্যে থেকে। অপর একটি মেয়ের দেহ রাখা হয়েছিল আলমারির মধ্যে। বাড়িটি ভিতর থেকে বন্ধ করা ছিল।
আরও পড়ুন- হিংসায় উস্কানি দেওয়ায় যোগীকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট
এই ধরণের ঘটনায় খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে বিস্তীর্ণ এলাকায়। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল তা নিয়ে সন্দিহান সকলেই। সমগ্র ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্তের পরে সব কিছু পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ।

এলাহাবাদের এসএসপি নীতিন তিওয়ারি জানিয়েছেন যে সমগ্র ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে পরিবারের কর্তাটিই স্ত্রী এবং তাঁর তিন কন্যাকে খুন করেছে। প্রথমে স্ত্রীকে খুন করার পরে কন্যাদের খুন করা হয়েছে বলেই অনুমান পুলিশের।
The post একই পরিবারের পাঁচ জনের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2OXj8wH
via IFTTT
Comments
Post a Comment