দাহ নয় দেহদান হবে সোমনাথ চট্টোপাধ্যায়ের
কলকাতা: সোমনাথ চট্টোপাধ্যায়ের শেষ যাত্রায় তাঁকে ঘিরে প্রিয়জনদের ভিড়৷ গান স্যালুটের পর হবে শেষকৃত্য৷ তবে দেহদান করেছিলেন প্রাক্তন স্পিকার৷ তাই মরদেহ নিয়ে যাওয়া হবে এসএসকেমে৷
মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়৷ সেখান থেকেই শেষ যাত্রা শুরু-
– হাসপাতাল থেকে হাই কোর্টে নিয়ে যাওয়া যাচ্ছে মরদেহ
-এরপর বিধানসভায় সোমনাথ চট্টোপাধ্যায়কে গান স্যালুট, ১ ঘণ্টা বিধানসভায় রাখা হবে
-বিধানসভা থেকে বাসভবনে যাবে সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃতদেহ, রাজা বসন্ত রায় রোডে নিজের বাড়িতে দেহ থাকবে সন্ধে পর্যন্ত
-বাসভবন থেকে সোজা এসএসকেমে মরদেহ নিয়ে যাওয়া হবে, দেহদানের জন্য
শেষ যাত্রায় রয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়কে ঘিরে তাঁর পরিবার, বন্ধু থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব৷ বিধানসভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

The post দাহ নয় দেহদান হবে সোমনাথ চট্টোপাধ্যায়ের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2w5ob63
via IFTTT
Comments
Post a Comment