BREAKING- মুখ্যমন্ত্রীর চিন্তা বাড়িয়ে দল ছাড়লেন এই ‘প্রভাবশালী’ নেতা

নয়াদিল্লি: আম আদমি পার্টি থেকে খসে পড়ল আরও একটা পালক৷ দল ছাড়লেন আপ নেতা আশুতোষ৷ ব্যক্তিগত কারণ দেখিয়েই এই সিদ্ধান্ত বলে জানান তিনি৷ ২০১৪ সালে সাংবাদিকতা ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি৷

দল ছেড়ে যাওয়া প্রসঙ্গে একাধিক ট্যুইট করেছেন তিনি৷ একটিতে তিনি আবেদন জানিয়েছেন যে এই বিষয়ে তাঁর প্রাইভেসিকে যেন সম্মান দেখানো হয় এবং তিনি তাঁর এই সাম্প্রতিক সিদ্ধান্ত সম্পর্কে কোনও বক্তব্য পেশ করবেন না৷

দল ছেড়ে যাওয়া প্রসঙ্গে একাধিক ট্যুইট করেছেন তিনি৷ একটিতে তিনি আবেদন জানিয়েছেন যে এই বিষয়ে তাঁর প্রাইভেসিকে যেন সম্মান দেখানো হয় এবং তিনি তাঁর এই সাম্প্রতিক সিদ্ধান্ত সম্পর্কে কোনও বক্তব্য পেশ করবেন না৷ তবে ট্যুইটারে তিনি দলকে ধন্যবাদ জানান সব ধরণের সহযোগিতার জন্য৷ তিনি এও বলেন, প্রত্যেক সফরেরই শেষ রয়েছে৷ আপের সঙ্গে তাঁর সুন্দর এই যাত্রাও শেষ হল৷

প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরে দলের সঙ্গে এই নেতার সম্পর্কে প্রভাব পড়ে৷ দল থেকে নিজেকে তিনি দূরে সরিয়ে রাখেন বলেও জল্পনা রাজনৈতিক মহলে৷ বর্তমানে তিনি তাঁর পরবর্তী বই নিয়ে কাজ করছেন যা আগামী অক্টোবরেই প্রকাশ পেতে পারে৷

সুযোগসন্ধানী বলে যে অভিযোগ তাঁকে নিয়ে সোনা যায় তার কড়া প্রত্যুত্তর দিতে গিয়ে তিনি বলেছেন, ‘যদি ইতিহাস আমাদের সুযোগ দেয় তাহলে আমাদের উচিত সেই সুযোগ নেওয়া এবং কেন সেই সুযোগ কেউ নেবে না… ২৩বছর ধরে সাংবাদিকতার কাজে যুক্ত থাকার কারণে বিভিন্ন রথি-মহারথিদের সঙ্গে পরিচয় হয়েছে, ভালো সম্পর্ক গড়ে উঠেছে৷ আরও আগেই আমি সে সব করতে পারতাম৷’

The post BREAKING- মুখ্যমন্ত্রীর চিন্তা বাড়িয়ে দল ছাড়লেন এই ‘প্রভাবশালী’ নেতা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MRrNQE
via IFTTT

Comments