ওয়ার্নিং-এ কাজ না হওয়ায় ৪৬ জনের বিরুদ্ধে FIR কলকাতা পুলিশের

সোয়েতা ভট্টাচার্য, কলকাতা: শহরবাসীদের গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ ৷ মোট ৪৬ জন যারা একাধিকবার গতিসীমার নিয়ম লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করল কলকাতা ট্রাফিক পুলিশ ৷

শহরের যানবাহনের গতি নিয়ন্ত্রন করতে শহরের আনাচে কানাচে বসানো রয়েছে স্পিডো মিটার ৷ যার মাধ্যমে শহরের গাড়ি চালকদের গতির উপর কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ৷ বিভিন্ন মাধ্যমে পুলিশ গতি নিয়ন্ত্রন করতে বার্তাও দিয়েছে শহরবাসীকে৷ এমনকি সতর্ক করতে সোশ্যাল মিডিয়া কেউ ব্যবহার করেছেন লালবাজার কর্তারা৷

বারবার সতর্ক করার পরও চালকদের সাবধানতা না ফেরায় শেষমেশ সেইসব চালকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেয় ট্রাফিক পুলিশ৷ লালবাজার সূত্রে খবর, এই গাড়িগুলির গতির মাত্রা লঙ্ঘন করার প্রবনতা ধরা পড়েছে ৷ এসএমএসের মাধ্যমে তাদের গতিসীমার নিয়ম লঙ্ঘনের বিষয় জানানোও হয়েছে ৷ তারপরও কেউ সতর্ক না হওয়ায় তাদের বিরুদ্ধে এফআইআর করে তাদের লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে ৷

এই ৪৬ জনের মধ্যে কেউ ২০ বারের বেশি আবার কেউ ১২-১৩ বার গতিসীমা লঙ্ঘন করেছে ৷ ডি সি ট্রাফিক সুমিত কুমার বলেন, ”মানুষের সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করতে আমরা ট্রাফিক নিয়ম মেনে চলার বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছি ৷ এই ৪৬ জনের কারণে শহরে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে আগামিদিনে ৷ তাই তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি আমরা ৷ ৪৬ জন কে গ্রেফতার করে তাদের লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে।” তিনি আরও বলেন, ”যাদের বিরুদ্ধে গতিসীমা লঙ্ঘন করার অভিযোগ ওঠে বেশিরভাগ সময় তারা অভিযোগগুলিকে ভিত্তিহীন প্রমাণ করার চেষ্টা করে৷ তবে শহরজুড়ে আমাদের সিসিটিভি বসানো রয়েছে,যার মাধ্যমে খুব সহজেই তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা হয় ৷ এই ৪৬ জনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে ৷ উপযুক্ত তথ্য প্রমানের ভিত্তিতেই এউ কাজ হয়েছে।”

এই ৪৬ জনের বিরুদ্ধে আইপিসি ২৭৯ অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ ৷ এই অ্যাক্টে সর্বোচ্চ শাস্তি হল ৬মাসের জেল৷ তিন মাসের জন্য লাইসেন্স বাতিল করাও হয়৷ কলকাতা ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানান, তথ্য বলছে গতি নিয়ন্ত্রণ মাত্রা লঙ্ঘন করার ক্ষেত্রে প্রাইভেট গাড়ির সংখ্যাই বেশি ৷ লালবাজার সুত্রে জানা যাচ্ছে শহরের আরও কয়েকটি পয়েন্টে সিসিটিভি বসানোর পরিকল্পনা করা হচ্ছে ৷ যার ফলে গতিহীন যানবাহনের উপর আরও কড়া ভাবে নজরদারি চালান সম্ভব হবে বলে মনে করছের পুলিশ কর্তারা ৷

ইতিমধ্যেই শহরজুড়ে বেশ কয়েকটি রাস্তা বা পয়েন্ট কেউ চিন্হিত করা হয়েছে যে পয়েন্ট গুলিতে সবথেকে বেশি গতিহীন ভাবে চালকেরা গাড়ি চালায় ৷ সেই পয়েন্টগুলিতে নজরদারি আরও জোড়দার করা হচ্ছে বলে জানা যাচ্ছে ৷৪৬ জনের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার পর আরও বেশ কয়েকটি বেপরোয়া গাড়ি কে চিন্হিত করছে কলকাতা ট্রাফিক পুলিশ ৷ তাদের বিরুদ্ধেও শীঘ্রই ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান এক পুলিশ কর্তা ৷ বেপরোয়া গাড়ি চালকদের রাশ টানতে তৎপর কলকাতা পুলিশ ৷কড়া পদক্ষেপের মাধ্যমে শহরে পথ দুর্ঘটনায রোধ করতে মরিয়া কলকাতা ট্রাফিক পুলিশ ৷

The post ওয়ার্নিং-এ কাজ না হওয়ায় ৪৬ জনের বিরুদ্ধে FIR কলকাতা পুলিশের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2nOvN9u
via IFTTT

Comments