বিক্রি হল Honda Africa Twin-র ১০০ ইউনিট
গত বছর (২০১৭) মার্কেটে এসেছিল Honda Africa Twin৷ কিন্তু, ভারতীয় বাজারে কেমন ছিল মোটর সাইকেলটির চাহিদা? বছর শেষে সেই ছবিই উঠে এল সংবাদ মাধ্যমে৷ এখনও পর্যন্ত বিক্রি হল Honda Africa Twin এর ১০০ ইউনিট৷ মোটর সাইকেলটি লঞ্চ করার সময় যথেষ্ট আশাবাদী ছিল সংস্থা (Honda Motorcycle And Scooter India)৷ কারণ, অ্যাডভেঞ্চার সিকারদের মধ্যে মোটর সাইকেলটি নিয়ে উন্মাদনাও ছিল চোখে পড়ার মত৷
চলতি বছরের জুনে Africa Twin এর আপেডেট মডেল এনেছে সংস্থা৷ ভারতে Honda র ২২ টি শাখা থেকে গ্রাহকরা আপডেটেড মোটর সাইকেলটি কিনতে পারবেন৷ Honda Africa Twin গ্রাহকদের জন্য আয়োজন করেছে একটি অ্যানির্ভাসারি রাইডও৷ বেশ কিছুদিন আগে Africa Twin গ্রাহকদের জন্য শুরু হয়েছিল ‘MotoGP live'(লাকি-ড্র কনটেস্ট)৷ কয়েক সপ্তাহ আগে ‘MotoGP live’বিজেতার নাম ঘোষণা করা হয়৷ এছাড়া, বেশ কিছু ভাগ্যবান কাস্টমারমাররা বিদেশে গিয়ে ‘MotoGP live’রেসটি দেখার সুযোগ পাবেন৷
Africa Twin এর সফলতার বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন Honda Motorcycle & Scooter India Pvt. Ltd এর প্রেসিডেন্ট ও সিইও৷ তিনি বলেন, ‘অ্যাডভেন্চার-সিকারদের মধ্যে Africa Twin এর চাহিদা সবসময়ই ছিল৷ এই রকম গ্রাহকদের জন্যই সংস্থা মোটর সাইকেলটির নতুন মডেল আনার চিন্তাভাবনা করছে৷ দ্বিতীয়বর্ষে পা রাখল Honda Africa Twin৷ আমরা বেশ কিছু ভাগ্যবান গ্রাহকদের মালয়েশিয়া গিয়ে ‘MotoGP live’ রেসটি দেখার সুযোগ দিচ্ছি৷’ আপডেটেড ফিচার সমৃদ্ধ Honda Africa Twin দাম থাকছে ১৩.২৩ লাখ৷ আপাতত মোটর সাইকেলটির একটি রঙে পাবেন, জিপি রেড৷
The post বিক্রি হল Honda Africa Twin-র ১০০ ইউনিট appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2M6YWdC
via IFTTT
Comments
Post a Comment