শেষযাত্রায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী: LIVE

  • শেষ শ্রদ্ধাজ্ঞাপনে বিজের সদর দফতরে হাজির হন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নিস, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রামন সিং, ডিএমকে নেতা এ রাজা, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং৷
  • প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয়মন্ত্রী সুরেশ প্রভু, বিজেপি নেতা রাম মাধব৷
  • ভুটানের রাজা থেকে শুরু করে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ থেকে গণ্যমান্য ব্যক্তিরা শেষ শ্রদ্ধা জানাবেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে৷
  • সদর দফতরে রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷
  • ‘Atal Bihari amar rahe’, ‘Vande Mataram’ এমনই স্লোগানে প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল৷
  • আকবর রোড- মানসিংহ রোড- ইন্ডিয়া গেট- তিলক মার্গ- আইটিও হয়ে প্রধান কার্য্য়ালয়ে শেষবারের জন্য পৌঁছবে অটল বিহারী বাজপেয়ীর দেহ৷

  • পূর্ণ সামরিক মর্যাদায় নিয়ে যাওয়া হচ্ছে প্রয়াত নেতার দেহ৷ কিছুক্ষণের মধ্যেই বিজেপির সদর দফতরে পৌঁছবে তাঁর দেহ৷
  • প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল৷ কড়া নিরাপত্তার বেষ্টনীতে রাজধানী৷
  • বিজেপির সদর দফতরে ইতিমধ্যেই উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
  • বিজেপির সদর দফতরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে তার দেহ৷
  • শেষযাত্রার উদ্দেশ্যে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দেহ৷

The post শেষযাত্রায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী: LIVE appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KV9U1r
via IFTTT

Comments