৭২-এ মার্কিন প্রেসিডেন্টের পর Modi-LIVE করে রেকর্ড গড়ল Google

নয়াদিল্লি:  বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র উদযাপন করছে ভারত। যে দেশের উপর গোটা বিশ্বের নজর থাকে সেই দেশে গণতন্ত্র উদযাপন। দেশের পরেই যার উপর নজর থাকে তিনি কিনা বক্তব্য রাখবেন। আর তা গোটা বিশ্ব শুনবে না তা কখনও হয়। আর তা করতে এগিয়ে আসল গুগল। এই প্রথম দেশের কোনও প্রধানমন্ত্রীর বক্তব্য তাদের হোমপেজে লাইভ দেখাচ্ছে গুগল। গুগল হোমপেজ খুললেই দেখা যায় লালকেল্লা থেকে দেশের উদ্দেশ্যে দেওয়া মোদীর ভাষণ।

শুধু গুগল হোমপেজেই নয়, ইউ টিউব থেকে শুরু করে গুগলের সমস্ত ভার্সনে live-streamed করা হয়। শুধু ভারতেই নয়। গোটা বিশ্বে সব জায়গায় দেখানো হয় এই ভাষণ।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার দিন এহেন ব্যবস্থা করেছিল গুগল। এরপর বিশ্বের সবথেকে বড় গনতন্ত্রের উৎসবে এহেন সিদ্ধান্ত নিল গুগল। তবে হঠাত করে কেন এই সিদ্ধান্ত তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে কেউ কেউ। একাংশের মতে, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী একাধিক যোজনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আর তা গোটা দেশের মানুষ তো বটেই বিশ্বকেও বার্তা দিতে এহেন ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের। তবে গুগলের তরফে জানানো হয়েছে, এই অনুষ্ঠান বিশ্বের অন্যতম greater visibility ইভেন্ট। কয়েকলক্ষ মানুষ দেখেন এই অনুষ্ঠান। অনেক সময় একাধিক কারণে সবার পক্ষে তা দেখা সম্ভব হয় না। আর তাই তাদের কাছে মোদীর ভাষণ পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত।

অন্যদিকে, প্রসার ভারতীর তরফেও এই বিষয়ে একই মন্তব্য করেছে। প্রসার ভারতী সিইও শশী শেখর ভেমপতি জানিয়েছেন, প্রত্যেকবছর ২ মিলিয়ন মানুষ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখে। অন্যতম greater visibility শো বিশ্বের মধ্যে। আর সেজন্যে গুগলের সঙ্গে প্রসার ভারতী এই জোট করেছে বলে জানিয়েছেন প্রসার ভারতী প্রধান।

The post ৭২-এ মার্কিন প্রেসিডেন্টের পর Modi-LIVE করে রেকর্ড গড়ল Google appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MPsuJY
via IFTTT

Comments