কেরলে বন্যার্তদের খুঁজতে Person Finder নিয়ে পাশে Google

নয়াদিল্লি: কেরলে বন্যায় মৃতের সংখ্যা ১৬৭ ছাড়াল৷ দ্রুতগতিতে বেড়ে চলেছে নিখোঁজের সংখ্যাও৷ এমত অবস্থায় নিখোঁজ বন্যার্তদের উদ্ধার করতে গুগল আবারও আনল Person Finder টুলটি৷

ডেক্সটপ ও মোবাইল উভয় ডিভাইসকে ব্যবহার করে লগ-ইন করা যাবে৷ সাধারণ মানুষের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে টুলটি৷ যেখানে নিখোঁজ ব্যাক্তির সর্ম্পকে যাবতীয় তথ্য প্রদান করতে পারবেন ব্যবহারকারী৷ ফলে, নিখোঁজ ব্যাক্তির খোঁজ করতে নাম দিলেই মিলবে যাবতীয় তথ্যাদি৷

আরও পড়ুন: সম্মান দেওয়াটা কাউকে সেখানো যায় না, মানুষ ওদের জবাব দেবে: দেবজিৎ সরকার

ট্যুইটের মাধ্যমে গুগল ইন্ডিয়া জানায়, ‘আমরা কেরলবাসীদের সঙ্গে রয়েছি৷ নিখোঁজদের খুঁজে পেতে সাহায্য করবে #personfinder: https://goo.gl/WxuUFp #KeralaFloods’৷ ২০১০ সালে বিধ্বংসী ভূমিকম্পের মোকাবিলা করতে প্রথম গুগল Person Finder টুলটি নিয়ে আসে৷

যার লক্ষ্য ছিল বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষদের পুনরায় প্রিয়জনেদের কাছে ফিরিয়ে দেওয়া৷ ভারতে আরও একবার লঞ্চ করা হয়েছিল টুলটিকে৷ ২০১৩ সালে উত্তরাখন্ডে বন্যা পরিস্থিতির মোকাবিলার জন্যই মূলত ব্যবহার করা হয়েছিল টুলটি৷

আরও পড়ুন: হাওড়া সিটি পুলিশের সহয়তায় ল্যাপটপ ফিরে পেল যাত্রী

অন্যদিকে, পিছিয়ে নেই ফেসবুকও৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি নিয়ে এসেছে ক্রাইসিস রেসপন্স পেজ৷ যেখানে থাকবে কেরল বন্যা পরিস্থিতির লাইভ আপডেট৷ ভিডিও, নিউজ কনটেন্ট সহ বিভিন্ন সূত্রের পাবলিক পোস্ট থাকছে পেজটিতে৷

সুরক্ষাকে গুরুত্ব দিয়ে ফেসবুক অ্যাক্টিভেট করেছে সেফটি চেক ফিচারটি৷ কেরলের বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ছে যোগাযোগ ব্যবস্থা৷ সূত্রের খবর, বন্যা পরস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

আরও পড়ুন: গ্রামের স্কুলের পড়ুয়াদের ডিজিটাল-পাঠে উদ্যোগী প্রশাসন

The post কেরলে বন্যার্তদের খুঁজতে Person Finder নিয়ে পাশে Google appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2nMuQhO
via IFTTT

Comments