RK NEWS
সূর্যকে ছুঁতে চাওয়ার দুঃসাহস! মার্কিন যুক্তরাষ্ট্রের কেপ ক্যানাভেরাল এয়ারফোর্স স্টেশন থেকে পাড়ি দিল নাসার পার্কার সোলার প্রোব। সাত বছর পর সূর্যকে ছোঁয়ার দূরত্বে পৌছবে পার্কার। সূর্যের থেকে চল্লিশ লক্ষ মাইল দূর পর্যন্তই পৌঁছবে এই মহাকাশ যান। এটি আগাগোড়া থার্মাল প্রোটেকশন সিস্টেমে মোড়া বলেই এমন অসম্ভব কাজ সম্ভব হবে, দাবি নাসার। এখনও পর্যন্ত সূর্য অভিযানে যত মহাকাশ যানকে পাঠানো হয়েছে, তার চেয়ে সাতগুণ বেশি কাছে যেতে পারবে পার্কার। অভিযানের দৌলতে সূর্য সম্পর্কে অনেকে অজানা তথ্য জানা যাবে বলে নিশ্চিত বিজ্ঞানীরা।
from https://ift.tt/2w2Ucf1
via IFTTT
from https://ift.tt/2w2Ucf1
via IFTTT
Comments
Post a Comment