RK NEWS
ভেড়ির দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে গুলি, বোমাবাজি। উত্তপ্ত উত্তর ২৪ পরগনার হাড়োয়ার গোপালপুর। আহত উভয়পক্ষের ৭ জন। গুলিবিদ্ধ ২ জন ভর্তি কলকাতার আরজি কর হাসপাতালে। ঘটনায় গ্রেফতার উভয়পক্ষের ৬। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে ভেড়ির টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগ, সোমবার একটি গোষ্ঠীর অনুগামীরা দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। গতকাল পাল্টা গুলি-বোমা নিয়ে হামলা চালায় বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন। আহত হন উভয়পক্ষের ৭ জন। ২ জন গুলিবিদ্ধ হন। এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিস পিকেট।
from https://ift.tt/2Mwu5HN
via IFTTT
from https://ift.tt/2Mwu5HN
via IFTTT
Comments
Post a Comment