RK NEWS

লেকটাউনে একাদশ শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। গতকাল এলাকায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন স্কুলের হিন্দি শিক্ষক ও একাদশ শ্রেণির ওই ছাত্রী। অভিযোগ, শিক্ষকের কাছ থেকে মোবাইল চাইলে, তিনি ছাত্রীকে যৌন হেনস্থা করেন। এর আগে স্কুলের মধ্যেও ওই শিক্ষক একাধিকবার এধরনের ঘটনা ঘটিয়েছেন বলে ছাত্রীদের অভিযোগ। অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষককে গ্রেফতার করা হবে বলে লেকটাউন থানার পুলিশ জানিয়েছে।

from https://ift.tt/2B7Y0Sd
via IFTTT

Comments