RK NEWS
<strong>মুম্বই:</strong> প্রথমে ইরফান খান, তারপর সোনালি বেন্দ্রের শরীরে কর্কট রোগের থাবা বসানোর কথা জানতে পারে ইন্ডাস্ট্রি। কার্যত বলিউডের দুই সদস্যের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর পেয়ে বড় ধাক্কা পায় ইন্ডাস্ট্রির লোকজন। এবার সামনে আরও এক মর্মান্তিক খবর। শ্রীদেবীর সঙ্গে 'ইংলিশ ভিংলিশ' ছবিতে অভিনয় করেছিলেন গায়িকা-অভিনেত্রীর সুচিত্রা কৃষ্ণমূর্তির বড় বোন সুজাতা কুমার। এই ছবিতে তিনি শ্রীদেবীর বোনের চরিত্রে ছিলেন। তিনিও ক্যান্সারে আক্রান্ত। হাসপাতালে চলছে মৃত্যুর সঙ্গে লড়াই। বর্তমানে সুজাতা কুমার বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনিও মেটাস্ট্যাটিক ক্যান্সারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে। শরীরের কোনও অঙ্গ-প্রত্যঙ্গই কাজ করছে না।এখন সুজাতা রয়েছেন হাসপাতালের আইসিইউতে। <code><iframe style="border: none; overflow: hidden;" src="https://ift.tt/2BoJPZd" width="500" height="549" frameborder="0" scrolling="no"></iframe></code> প্রসঙ্গত, ২০০৭ সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেসময় মৃত্যুকে জয় করে তিনি ফিরে এসেছিলেন জীবনের ছন্দে। কিন্তু ফের কর্কট রোগ থাবা বসিয়েছে সুজাতা কুমারের শরীরে, এবার আরও ভয়াবহ ভাবে। দিদির দ্রুত সুস্থতা কামনা করে ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন সুচিত্রা কৃষ্ণমূর্তি।
from https://ift.tt/2MlHlQa
via IFTTT
from https://ift.tt/2MlHlQa
via IFTTT
Comments
Post a Comment