RK NEWS
কেরলে ভয়াবহ বন্যা। রুজি-রুটির টানে কেরলের বিভিন্ন জায়গায় আটকে কাটোয়ার নতুন গ্রামের ১৩০ জন যুবক। ২ দিন ধরে বাড়ির লোকেদের সঙ্গে কোনওরকম যোগাযোগ নেই ওই গ্রামেরই ২০ জন যুবকের। পরিবারের দাবি, শুক্রবার শেষবার ফোনে কথা হয় তাঁদের সঙ্গে। সেই সময় তারা জানায়, চারিদিকে জল। খাবার নেই, পানীয় জল নেই। পৌঁছয়নি ত্রাণও। কোনওরকমে বৃষ্টির জল ধরে তেষ্টা মেটাতে হচ্ছে। এরপর থেকে কাটোয়ার নতুন গ্রামের বাড়িতেও চড়েনি হাঁড়ি। বন্ধ খাওয়া-দাওয়া।
from https://ift.tt/2PmPKkk
via IFTTT
from https://ift.tt/2PmPKkk
via IFTTT
Comments
Post a Comment