RK NEWS

প্রায় আড়াই মাস পর ফের আশির ঘরে পেট্রোল। আজ কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৮০ টাকা। ডিজেল ৭১ টাকা ৩১ পয়সা। মে মাসের ২৯ তারিখ শেষবার আশির ঘরে ছিল পেট্রোল। সেদিন পেট্রোলের দাম ছিল লিটারে ৮১ টাকা ৬ পয়সা। ডিজেলের দাম হয়েছিল ৭১ টাকা ৮৬ পয়সা। এরপর প্রায় আড়াই মাস ৮০টাকার নীচে থাকলেও ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম।

from https://ift.tt/2MoyF7K
via IFTTT

Comments