RK NEWS

হাওড়ার পদ্মপুকুর পাম্পিং স্টেশনের পাইপ ফেটে বিপত্তি। ১৮ ঘণ্টা হাওড়ার ৫০টি ওয়ার্ডে বন্ধ থাকল জল সরবরাহ। সারারাত ধরে চেষ্টা চালিয়ে পাম্পিং স্টেশনের পাইপের ফাটল মেরামত করা সম্ভব হলেও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখনও পর্যন্ত অনেক জায়গায় ঠিকঠাক জল সরবরাহ হচ্ছে না। বেশিরভাগ জায়গাতেই কলে জল এলেও তা স্বচ্ছ নয়, ঘোলাটে। কিন্তু, বিপাকে পড়ে সেই জল নিতেই লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে বাসিন্দাদের। হাওড়া পুরসভার অবশ্য দাবি, জল সরবরাহ স্বাভাবিক।

from https://ift.tt/2B1Q44T
via IFTTT

Comments