RK NEWS
ডেঙ্গি মোকাবিলায় তত্পর মধ্যমগ্রাম পুরসভা। এবার বন্ধ বাড়ির মালিকদের সঙ্গে যোগাযোগ করে দরজা খুলে ভিতরে জমে থাকা জল সরাতে উদ্যোগ। মধ্যমগ্রাম পুরসভার তরফে জানানো হয়েছে, অনেক বাড়ি বন্ধ থাকায় ভিতরে ঢুকে জমা জল পরিষ্কার করতে পারছে না তারা। বারবার চেষ্টা করা হলেও অনেকের সঙ্গেই এখনও যোগাযোগ করা যায়নি। এই পরিস্থিতিতে এরকম দেড়শো বাড়ি ও জমির মালিককে নোটিস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যমগ্রাম পুরসভা। তাতেও কাজ না হলে জমা জল পরিষ্কার করতে তালা ভেঙে ভিতরে ঢুকতে হবে বলে জানিয়েছে মধ্যমগ্রাম পুরসভা।
from https://ift.tt/2B2gtPT
via IFTTT
from https://ift.tt/2B2gtPT
via IFTTT
Comments
Post a Comment