RK NEWS

আরও সংরক্ষণের দাবিতে অব্যাহত মারাঠা সংগঠনের আন্দোলন। মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় বনধ-অবরোধ-বিক্ষোভ। জ্বালানো হল বাস। লাতুর, জালনা, সোলাপুর, বুলধানা-সহ বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ আন্দোলনকারীদের। সাতারায় বন্ধ সমস্ত পেট্রোল পাম্প, বাজার। পুণেতে বাইক মিছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন। রেল স্টেশন, বাস স্ট্যান্ডে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শিবসেনার তরফে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে ইতিমধ্যেই মহারাষ্ট্র বিধানসভায় তা উত্থাপন করা হয়েছে। 

from https://ift.tt/2vVsb9w
via IFTTT

Comments