RK NEWS
লখনউ: এবারের স্বাধীনতা দিবসে সব মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত গাওয়া এবং ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি দেওয়ার নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি। তিনি বলেছেন, ‘শিয়া ওয়াকফ বোর্ডের অধীনে থাকা সব মাদ্রাসাকে আমরা জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়ার পর ভারত মাতা কি জয় বলার নির্দেশ দিয়েছি। যারা এই নির্দেশ মানবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ বুধবার স্বাধীনতা দিবসের আগে রিজভির এই নির্দেশ তাৎপর্যপূর্ণ। তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশে ওয়াকফ সম্পত্তিতে দেড় হাজারেরও বেশি মাদ্রাসা ও স্কুল চলছে। সবগুলিকেই স্বাধীনতা দিবস পালনের নিয়ম মানতে হবে।
from https://ift.tt/2nz3hZc
via IFTTT
from https://ift.tt/2nz3hZc
via IFTTT
Comments
Post a Comment