RK NEWS

মহিলাকে চাকরির টোপ দিয়ে ধর্ষণের অভিযোগ! এক শিপিং সংস্থার আধিকারিককে গ্রেফতার করল হাওড়া মহিলা থানার পুলিশ। ধৃত অভিজিৎ ভৌমিকের বাড়ি হাওড়ার আন্দুলে। অভিযোগকারিণীর দাবি, চাকরির ইন্টারভিউয়ের নামে, ১৩ অগাস্ট তাঁকে জোকার একটি হোটেলে ডেকে পাঠান অভিজিৎ। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকি, অভিজিৎ তাঁর মোবাইল ফোনে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করতেন বলেও পুলিশে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

from https://ift.tt/2MX1eJO
via IFTTT

Comments