RK NEWS
নাগরিকপঞ্জী বিতর্কে তোলপাড় দেশ। সরব বাংলাও। এরই মাঝে অসমের বরপেটার হারিয়ে যাওয়া বধূকে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থেকে উদ্ধার করল জেলা প্রশাসন। আজ তুলে দেওয়া হবে বাড়ির লোকেদের কাছে। পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে ডায়মন্ড হারবারে রাস্তার ধার থেকে ওই গৃহবধূকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। সেই সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। অসুস্থ অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। সেখানে তিনি কন্যা সন্তানের জন্ম দেন। এরপর অনেক খোঁজ চালিয়ে অসমের বরপেটায় বধূর বাপের বাড়ির লোকজনের ঠিকানা মেলে। আজ তাঁদের হাতে অসমের ওই হারিয়ে যাওয়া গৃহবধূকে তুলে দেওয়া হবে।
from https://ift.tt/2M3tTjK
via IFTTT
from https://ift.tt/2M3tTjK
via IFTTT
Comments
Post a Comment