RK NEWS

কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত কেরল। মৃতের সংখ্যা বেড়ে ৩৭। আজই কেরল যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এখনও জলের তলায় ইদুক্কি, কন্নুর, এরনাকুলাম, পালাক্কাড়, মালাপ্পুরম সহ কেরলের বিস্তীর্ণ এলাকা। ভেঙে গিয়েছে বহু ঘরবাড়ি। বন্যায় ঘরবাড়ি হারানো পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছেন তিনি। সূত্রের খবর, কেরলের বিভিন্ন জায়গায় ৩৪১ টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ৩৬ হাজার মানুষ। আজ ও আগামীকালও কেরলে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

from https://ift.tt/2nwC7m3
via IFTTT

Comments