RK NEWS
পূর্ব মেদিনীপুরের সুতাহাটায় কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, গতকাল কলেজ থেকে ফেরার পরই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় মেয়ে। অনেকক্ষণ ডাকাডাকি করেও সাড়া না মেলায় দরজা ভেঙে ভিতরে ঢোকেন বাড়ির লোকেরা। উদ্ধার হয় ছাত্রীর ঝুলন্ত দেহ। পাশেই পড়েছিল ব্যাগ, ভিতরে শাঁখা, সিঁদুর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কালই হয়তো বিয়ের পরিকল্পনা ছিল তরুণীর। কিন্তু, শেষ মুহূর্তে প্রেমিক বেঁকে বসাতেই হয়তো আত্মঘাতী ছাত্রী। এদিকে, ঘটনার পর থেকেই বেপাত্তা তরুণীর প্রেমিক। মায়ের দাবি, তাঁর ছেলের সঙ্গে ওই ছাত্রীর সম্পর্ক ছিল। তবে, সম্প্রতি সেই সম্পর্ক থেকে তার ছেলে বেরিয়ে আসতে চেয়েছিল।
from https://ift.tt/2MG7iJw
via IFTTT
from https://ift.tt/2MG7iJw
via IFTTT
Comments
Post a Comment