RK NEWS
গৃহবধূর সম্ভ্রম রক্ষা করতে গিয়ে আক্রান্ত প্রতিবেশী। ঘটনাটি ঘটেছে মালদার সাহাপুর এলাকায়। গ্রেফতার অভিযুক্ত। অভিযোগ, গতকাল রাত ৮টা নাগাদ মহিলার বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে এলাকারই যুবক দিলীপ হালদার। গৃহবধূর চিত্কারে ছুটে আসেন প্রতিবেশী শম্ভু হালদার ও তাঁর স্ত্রী। সেসময় দিলীপ শম্ভুর মাথায় ইট দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় শম্ভুকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই মালদা থানায় ধর্ষণের চেষ্টা ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
from https://ift.tt/2Bhn7SO
via IFTTT
from https://ift.tt/2Bhn7SO
via IFTTT
Comments
Post a Comment