RK NEWS

নয়াদিল্লি: বিবাহিত মহিলাকে যৌন নির্যাতনে অভিযোগে নাম জড়ানো কেরলের দুই যাজককে গ্রেফতারির হাত থেকে যে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হয়েছিল, আজ তা বাতিল করে তাঁদের ১৩ আগস্টের মধ্যে আত্মসমর্পণ করতে বলল সুপ্রিম কোর্ট। তবে তাঁরা ধরা দেওয়ার পর নিয়মিত জামিন চাইতে পারবেন বলে জানিয়েছে বিচারপতি এ কে সিকরি ও বিচারপতি অশোক ভূষণকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ। কেরল হাইকোর্ট গত ১১ জুলাই যৌন নির্যাতন মামলায় আগাম জামিনের আবেদন খারিজ করে দিলে সুপ্রিম কোর্টে যান ফাদার সোনি ভার্গিস ও ফাদার জেয়সি কে জর্জ নামে দুই যাজক। গত ১৯ জুলাই সুপ্রিম কোর্ট তাঁদের আগাম জামিনের আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি হওয়া পর্যন্ত গ্রেফতারির হাত থেকে অন্তর্বর্তী সুরক্ষা দেয়। এদিন নির্যাতিতার কৌঁসুলি দাবি করেন, অভিযুক্তরা ইন্টারনেটে কিছু ভিডিও আপলোড ও ওই মহিলাকে ব্ল্যাকমেল করতে সেগুলি ব্যবহার করেছে। শীর্ষ আদালত এর আগেই রাজ্য পুলিশকে যৌন কেলেঙ্করি মামলায় অভিযুক্ত মালানকারা সিরিয়ান অর্থোডক্স চার্চের চার যাজকের বিরুদ্ধে তদন্তের অগ্রগতির ব্যাপারে স্ট্যাটাস রিপোর্ট দিতে বলেছিল। চার যাজকের বিরুদ্ধে অভিযোগ ওঠে, ৩৪ বছরের ওই বিবাহিত মহিলার স্বীকারোক্তিমূলক বিবৃতি ব্যবহার করে তাঁকে যৌন নিগ্রহ করেছেন তাঁরা। গত ২ জুলাই ফাদার ভার্গিস ও আরও ৩ জনের বিরুদ্ধে ওই চার্চের সঙ্গে যুক্ত মহিলার বিবৃতির ভিত্তিতে মামলা রুজু করে কেরল পুলিশ। ওই মহিলার অভিযোগ, একাধিক বার তাঁর ওপর যৌন নির্যাতন হয়েছে। দুই যাজক আগেই আত্মসমর্পণ করেন।

from https://ift.tt/2neiTkX
via IFTTT

Comments