RK NEWS
আমি একজন বিনম্র কামদার। নাম না করে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে কটাক্ষ নরেন্দ্র মোদির। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদের মহাজোট হল আদতে পরিবারতন্ত্র! উন্নয়নের জন্য নয়। পাশাপাশি লোকসভায় তাঁকে রাহুলের আলিঙ্গন নিয়েও এদিন কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাহুলের আলিঙ্গন শিশুসূলভ কিনা, তা ঠিক করবেন দেশবাসীই। যদি তাঁরা ঠিক করতে না পারেন, তাহলে আলিঙ্গনের পর রাহুলের চোখের ইশারার মুহূর্তটা দেখে নেওয়ার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী।
from https://ift.tt/2B0LKCM
via IFTTT
from https://ift.tt/2B0LKCM
via IFTTT
Comments
Post a Comment