RK NEWS

টালিগঞ্জের স্টুডিও পাড়ায় আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকদের বিবাদের জেরে তিনদিন ধরে বন্ধ শ্যুটিং। গতকাল দুপক্ষের বৈঠকের পরেও মেলেনি রফা সূত্র। আর্টিস্ট ফোরামের অভিযোগ, বিভিন্ন মেগা সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক বকেয়া রেখেছেন প্রযোজকরা। সেই কারণেই অভিনেতা-অভিনেত্রীদের নির্দেশ পাঠানো হয়, শনিবার তাঁরা শ্যুটিং ফ্লোরে গেলেও যতক্ষণ না বকেয়া পারিশ্রমিক হাতে পাচ্ছেন, ততক্ষণ যেন তাঁরা শ্যুটিংয়ে না যান। এই পরিস্থিতিতে শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেন প্রযোজকরা। আজ প্রযোজকদের বৈঠক। পরে সাংবাদিক সম্মেলন করবে আর্টিস্ট ফোরাম। বিকেলের মধ্যে স্পষ্ট হয়ে যাবে টালিগঞ্জ পাড়ার ছবিটা। ফেডারেশন অফ সিনে টেকনিসিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, অচলাবস্থা কাটাতে দুপক্ষকেই নমনীয় হতে হবে।

from https://ift.tt/2MAPAat
via IFTTT

Comments