বাজপেয়ীর বাড়ি ঘিরে ফেলল SPG কমান্ডো
নয়াদিল্লি: না, কোনও ভাল খবর নেই। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অবস্থার কোনও উন্নতি হয়নি। দেশবাসীর আশঙ্কা আরও বাড়িয়ে এমনটাই জানিয়ে দিল এইমস। বুধবার রাতের পর বৃহস্পতিবার সকালে ফের মেডিক্যাল বুলেটিন প্রকাশ করল এইমস।
সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে, ”একইরকম আছেন তিনি।” এরপর থেকেই আরও উৎকণ্ঠা বাড়ছে দেশবাসীর। আর এই উৎকন্ঠা থেকে ক্রমশ ভিড় বাড়ছে এইমসের বাইরে। একদিকে যেমন রাজনেতাদের ভিড় অন্যদিকে হাসপাতালের বাইরে ভিড় জমাচ্ছেন অসংখ্য বিজেপি কর্মী থেকে বাজপেয়ী অনুগামী। আর সেদিকে তাকিয়ে বাড়তি পুলিশকর্মী মোতায়েন করছে দিল্লি পুলিশ।
ইতিমধ্যে এইমসের অনেকটা আগেই আটকে দেওয়া হয়েছে রাস্তা। কর্ডন করে দেওয়া হয়েছে গোটা এলাকা। ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে। অন্যদিকে, এইমসের মধ্যেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। একের পর এক ভিভিআইপি আসছেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে। আর সেজন্যে পুরো হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে এসপিজি থেকে শুরু করে একাধিক নিরাপত্তার দল।
শুধু এমসেই নয়। ধীরে ধীরে ভিড় বাড়ছে অটল বিহারী বাজপেয়ীর দিল্লির বাড়িতেও। সেজন্যে সেখানেও বাড়ানো হচ্ছে নিরাপত্তা। Krishna Menon Marg-এর বাড়ির অনেকটা দূরে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। বাড়ির আশেপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি ঘিরে ফেলেছে এসপিজি। হঠাত কেন এসপিজির দায়িত্ব দেওয়া হল তা নিয়ে উঠছে প্রশ্ন। তাহলে কি অশনি কিছু ঘটতে চলেছে?
অন্যদিকে বাড়তি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে বিজেপি সদর দফতরেও। একাধিক জায়গা কর্ডন করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বাজপেয়ীকে দেখতে একের পর এক ভিভিআইপি আসছে দিল্লিতে। সেজন্যে গোটা নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে গোটা শহর। বিভিন্ন রাস্তায় চলছে চেকিং। শহরে ঢোকা-বের হওয়া সমস্ত জায়গায় তল্লাশি।
The post বাজপেয়ীর বাড়ি ঘিরে ফেলল SPG কমান্ডো appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2nJ9LVO
via IFTTT
Comments
Post a Comment