আমি মোদীর মতো মিথ্যা বলি না: রাহুল

অমরাবতী: তিনি নরেন্দ্র মোদী নন, তিনি রাহুল গান্ধী। মোদীর মতো মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন না তিনি। ক্ষমতায় এলে প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হবে ৭২ হাজার টাকা।

রবিবার এই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেছেন রাহুল। একই সঙ্গে আরও জানিয়েছেন যে তিনি মিথ্যেবাদী নন।

গত সোমবার মাষ্টারস্ট্রোক দিয়েছিলেন রাহুল গান্ধী৷ ইস্তেহার প্রকাশের মোড়কে দেশবাসীকে নুন্যতম আয়ের প্রতিশ্রুতি দিলেন তিনি৷ এদিন সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, ‘‘মোদী ধনীদের টাকা দেয় কিন্তু কংগ্রেস গরিবদের টাকা দেবে৷৷’’

কংগ্রেসের গরিব দরদী মনোভাব বজায় রাখতে রাহুলের ঘোষণা, ‘‘ক্ষমতায় এলে দেশের ২০ শতাংশ গরিব পরিবারকে বছরে ৭২ হাজার টাকা দেওয়া হবে৷ এই ৭২ হাজার টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পড়বে৷ এতে ৫ কোটি পরিবার উপকৃত হবে৷ নতুন প্রকল্পের নাম ন্যায়৷ ’’ রাহুল জানান, আমরা দুটি ভারত চাই না৷ ধনীদের জন্য এক দেশ, গরিবদের জন্য এক দেশ৷ এই আর্থিক বৈষম্য দুর করতে কংগ্রেসের নতুন প্রকল্প৷

২০১৪ সালেও এমনই একটি বিষয় উঠে এসেছিল ভোট চর্চায়। যা হল প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে ১৫ লক্ষ টাকা। সেটাই নাকি ছিল নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি। এই নিয়ে অনেক বিতর্ক আছে। তবে গত পাঁচ বছরে এই নিয়ে অনেক তরজা চলেছে। যে ফের উঠে এসেছে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে।

যা শোনা গেল কংগ্রেস সভাপতির গলায়। এদিন রাহুল বলেন, “বছরে ৭২ হাজার টাকা দেওয়া হবে। আমি মোদী না, আমি মিথ্যে বলি না। উনি আমাদের ১৫ লক্ষ টাকা করে দেবেন বলেছিলেন, ওটা মিথ্যে ছিল।” একই সঙ্গে তিনি বলেছেন, “ভারত সরকার কখনই সকলের ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দিতে পারবে না। কিন্তু গরিব ভারতীয়দের অ্যাকাউন্টে ৭২ হাজার করে টাকা দিতে পারবে।”

The post আমি মোদীর মতো মিথ্যা বলি না: রাহুল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UcSas0
via IFTTT

Comments