জরিমানার কবলে ‘হিটম্যান’ রোহিত

মোহালি: পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ হারের রেশ কাটতে না কাটতেই দুঃসংবাদ বয়ে এল মুম্বই শিবিরে। কিংস ইলেভেনের বিরুদ্ধে স্লো-ওভাররেটের কারণে মোটা অঙ্কের জরিমানা করা হল মুম্বই ইন্ডিয়ান্স দলনায়ককে। শনিবারের ম্যাচে স্লো-ওভাররেটের কারণে দলনেতা হিসেবে ন্যূনতম শাস্তিই ধার্য করা হয়েছে রোহিত শর্মার জন্য। তবে টাকার হিসেবে জরিমানার অঙ্কটা ১২ লাখ।

দ্বাদশ আইপিএলে প্রথম দল হিসেবে স্লো-ওভাররেটের কবলে পড়ল মুম্বই ইন্ডিয়ান্স। একইসঙ্গে পরিণামও বিশেষ সুখের হল না মুকেশ আম্বানির দলের জন্য। এমনিতেই চলতি আইপিএল অভিযান বিশেষ সুখের হয়নি মুম্বই ফ্র্যাঞ্চাইজির জন্য। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারিয়ে ঘুরে দাঁড়ালেও শনিবারের ম্যাচে ফের হারের মুখ দেখতে হয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানিকে। তার উপর স্লো-ওভাররেটের কারণে দলনায়কের জরিমানার বিষয়টা যে শিবিরে নেতিবাচক প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: জোড়া গোলে লিগ শীর্ষে ম্যাঞ্চেস্টার সিটি

আইপিএল মিডিয়া অ্যাডভাইসরির তরফ থেকে এক বিবৃতিতে জরিমানার বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, ‘চলতি মরশুমে এটা যেহেতু রোহিত শর্মার দলের প্রথম শাস্তিযোগ্য অপরাধ, তাই আইপিএলের কোড অফ কন্ডাক্ট অনুযায়ী তাঁকে ন্যূনতম ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

আরও পড়ুন: সুপার ওভারে আগেও ফেল করেছে নাইটরা, একনজরে আইপিএলের ইতিহাসে সুপারওভার

এর আগে শনিবার মোহালির আইএসবিন্দ্রা স্টেডিয়ামে ১৭৬ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েও বড় ব্যবধানে হারতে হয় মুম্বই ইন্ডিয়ান্সকে। লোকেশ রাহুলের অপরাজিত ৫৭ বলে ৭১, এছাড়াও ক্রিস গেইলের ২৪ বলে ৪০ এবং ময়াঙ্ক আগরওয়ালের ২১ বলে ৪৩ রান ৮ উইকেটে জয় নিশ্চিত করে পঞ্জাবের। ১০ বল বাকি থাকতেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় প্রীতির কিংস ইলেভেন।

The post জরিমানার কবলে ‘হিটম্যান’ রোহিত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FGFj7e
via IFTTT

Comments