লোকসভায় বারাণসী থেকে মোদীর বিরুদ্ধে লড়বেন সেই তেজ বাহাদুর
নয়াদিল্লি: ২০১৭ সালে ভারতীয় সেনাবাহিনীকে নিম্ন মানের খাবার পরিবেশন করার অভিযোগ তুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেছিলেন হরিয়ানার ছেলে তেজ বাহাদুর যাদব। পরিনাম হিসেবে হারাতে হয়েছিল জওয়ানের চাকরি। এবার সেই সেনাবাহিনীর প্রতি বর্তমান সরকারের ব্যর্থতার বিষয়গুলি তুলে ধরতেই ভোটে দাঁড়াচ্ছেন তিনি।
জেতার ভাবনা নেই তাঁর, তাই হারার চিন্তাও করেন না তিনি। শুধু সরকারের ব্যর্থতার দিকগুলো তুলে ধরতেই খোদ দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লোকসভা ভোটে দাঁড়িয়েছেন তেজ বাহাদুর যাদব। বারানসী কেন্দ্র থেকে মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন তিনি। বিশেষত ভারতীয় আধা সেনার ক্ষেত্রে সরকারের যে সমস্ত ব্যর্থতাগুলি রয়েছে সেগুলি প্রকাশ্যে আনাটাই মূল লক্ষ্য প্রাক্তন সেনা জওয়ান তেজ বাহাদুর যাদবের।
তাঁর কথায়, ভারতীয় সেনাদের প্রতি দায়িত্ব-কর্তব্য পালনে সফলতার বিষয় তুলে ধরে ভোট চেয়ে বেড়াচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। কিন্তু আদপে তিনি কিছুই করেন নি। সম্প্রতি ফেব্রুয়ারিতে পুলওয়ামার ঘটনা উল্লেখ করে তেজ বাহাদুর বলেন, ৪০ জন জওয়ান মারা গেলেন, তাঁদের শহীদ সম্মানটুকুও দেয়নি মোদী নেতৃত্বাধীন সরকার।
খুব শীগ্রই বারানসীর প্রাক্তন চাকুরীজীবি ও কৃষকদের নিয়ে প্রচার শুরু করবেন তেজ বাহাদুর। প্রচার অবশ্যই মোদীর বিরুদ্ধে। তিনি বলেছেন, তারা মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন। তেজ বাহাদুর দাবি করেছেন, বহু দলই তাঁকে নিজেদের দলে আসার জন্য প্রস্তাব দিয়েছে। কিন্তু তিনি সতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেই সাফ জানিয়ে দিয়েছেন। কারণ তিনি বর্তমান সরকারের দোষ – ত্রুটি গুলো জনতার সামনে আনতে চান। কোন দলের সঙ্গে মিলে কাজ করলে তা সম্ভব হবে না। নির্বাচনে লড়ার বিষয়টি ঘোষণা করে প্রাক্তন সেনা জওয়ান জানান, তিনি নির্বাচনে লড়তে এসেছেন, সেনাবাহিনীতে প্রতিনিয়ত যে দুর্নীতিগুলো হয়ে চলেছে সেগুলি তুলে ধরার লক্ষ্য নিয়ে।
২০১৭ সালে ভারতীয় সেনাদের নিম্নমানের খাবার সরবরাহ করার অভিযোগ তুলে একটি ভিডিও পোস্ট করেছিলেন প্রাক্তন সেনা জওয়ান। মুহূর্তেই তা ভাইরাল হয়ে উঠে এসেছিল সংবাদ শিরোনামে। নিজের টুইটার পোস্টে তিনি লিখেছেন, ” এই প্রাক্তন জওয়ান হারতেও চান না , জিততেও চান না। ভারতীয় আধা সামরিক বাহিনীর প্রতি সরকারের ব্যর্থতার বিষয়গুলো তুলে ধরতেই তাঁর নির্বাচনে লড়তে আসা।”
The post লোকসভায় বারাণসী থেকে মোদীর বিরুদ্ধে লড়বেন সেই তেজ বাহাদুর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YCzW1h
via IFTTT
Comments
Post a Comment