নরনারায়ণ সেবা করে জনসংযোগ তৃণমূল প্রার্থী সুব্রতর

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: ধর্মীয় অনুষ্ঠানকেই জনসংযোগের কাজে লাগালেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। শনিবার রাতে বাঁকুড়া শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে ২৪ প্রহর হরিনাম সংকীর্তন হয়৷

সেই উপলক্ষ্যে নরনারায়ণ সেবায় নিজের হাতে খিচুড়ি পরিবেশন করলেন তৃণমূল প্রার্থী সুব্রত৷ রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও লোকসভা ভোটের সাংসদ পদপ্রার্থীর এই ভূমিকায় খুশি সংগঠক থেকে এলাকার মানুষ প্রত্যেকেই।

জেলা তৃণমূল সভাপতি অরূপ খাঁ ও বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্তের সাথে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুশি সুব্রত মুখোপাধ্যায় নিজেও।

তিনি বলেন, এই বিষয়টা বরাবর তার ভালো লাগে। এতো মানুষের সমাগমে অন্নভোগ বিতরণ করতে পেরে তিনি যথেষ্ট খুশি বলে জানান। তবে এদিন তিনি এখানে উপস্থিত সাংবাদিকদের রাজনৈতিক কোন প্রশ্নের উত্তর দেননি। কৌশলেই তা এড়িয়ে গেছেন প্রবীণ এই তৃণমূল নেতা।

The post নরনারায়ণ সেবা করে জনসংযোগ তৃণমূল প্রার্থী সুব্রতর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OBtZx3
via IFTTT

Comments