মহিলা সাংবাদিককে চুম্বন করে নির্বাসিত বক্সার
ক্যালিফোর্নিয়া: লাইভ ইন্টারভিউয়ের সময় মহিলা সাংবাদিককে আচমকাই চুম্বন করে নির্বাসিত হলেন বুলগেরিয়ান হেভিওয়েট বক্সার কুবরত পুলেভ৷ তাঁকে নির্বাসনের কথা জানান ক্যালিফোর্নিয়ার বক্সিং চিফ৷ শুধু তাই নয়, ক্যালেফোর্নিয়া স্ট্রেট অ্যাথলেটিক কমিশনের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
ক্যালেফোর্নিয়া স্ট্রেট অ্যাথলেটিক কমিশন অর্থাৎ সিএসএসি-র তরফে জানানো হয়, ‘ক্যালফোর্নিয়ার হয়ে ফাইটে লড়াইয়ের আগে কুবরত পুলেভকে কমিশনের সামনে হাজির হতে হবে৷’
রোমানিয়ার বোগদান দিনুর বিরুদ্ধে বাউট জিতে উঠে ভেগাস স্পোর্টস ডেলি’র মহিলা সাংবাদিক জেনিফার রাভালো, যিনি সাংবাদিকমহলে জেনি সুশি নামে পরিচিত, তাঁকে সাক্ষাৎকার দিচ্ছিলেন পুলেভ৷ সাক্ষাৎকারের শেষে ক্যামেরার ফ্রেম থেকে বেরিয়া যাওয়ার ঠিক আগের মুহূর্তে ওই মহিলা সাংবাদিককে জোরপূর্বক চুম্বন করেন বুলগেরিয়ান বক্সার৷
বিষয়টি জেনিফার হাসি মুখে মানিয়ে নিলেও সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হতে বিশেষ সময় নেয়নি৷ জোর করে চুমু দেওয়ার জন্য তারকা বক্সারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলছেন অনেকেই৷ সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়৷ বিতর্কের মুখে পুলেভ নিজের কৃতকর্মের একটা সাফাই দেন সোশ্যাল মিডিয়ায়৷ সরাসরি ক্ষমা না-চাইলেও টুইটারে অনুরাগীদের উদ্দেশ্যে ঘটনার পিছনে যে অন্য গল্প লুকিয়ে রয়েছে, তা জানান দেওয়ার চেষ্টা করেন বুলগেরিয়ান বক্সার৷
নিজের অফিসিয়াল টুইটার পেজে পুলেভ লেখেন, ‘আপনারা হয়ত একটি ভিডিও ক্লিপে দেখেছেন যে শনিবার রাতে আমি বাউট জিতে সাক্ষাৎকার দেওয়ার পর এক মহিলা সাংবাদিককে চুমু দিয়েছি৷ ওই রিপোর্টার জেনি আসলে আমার একজন বন্ধু৷ সাক্ষাৎকার দেওয়ার পর আমি এতটাই উচ্ছ্বসিত ছিলাম যে, ওকে চুমু দিয়ে বসি৷ সেই রাতেই আমার অন্যান্য বন্ধুদের সঙ্গে পোস্ট ম্যাচ সেলিব্রেশনেও হাজির ছিল জেনি৷ ভিডিওতে দেখেছেন নিশ্চই, চুমু দেওয়ার পরে আমাদের উভয়ের মুখেই হাসি ছিল এবং একে অপরকে ধন্যবাদও জানিয়েছি৷ এর বাইরে অন্য কোনও উদ্দেশ্য ছিল না৷’
উত্তরে রাভালো জানান, ‘পার্টিতে অনান্য বক্সারদের ইন্টারভিউ করার জন্য আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল৷ ভোরের দিকে পার্টিতে যোগ দিয়েছিলেন পুলেভ৷ ওখানেই ও আমাকে ইন্টারভিউ থেকে কিসিং দৃশ্য বাদ দিতে বলেন৷ কিন্তু আমি সেটা করিনি৷ কারণ আমি চাই লোকেরা দেখুক ও আমার সঙ্গে কী করেছে৷ এর জন্য ওই দায়ি৷’
পুরো ঘটনার কথা উল্লেখ করে এক বিবৃতি দিয়ে রাভালো আরও জানান, ‘ইন্টারভিউ চলার সময়ই পুলেভ জড়িয়ে ধরে আমার লিপে কিস করেন৷ আমি এতটাই মর্মাহত হয়েছিলাম যে, কী করব ভেবে পাইনি৷ এর পর পাশে টেবলে গিয়ে আমি যখন আমার ব্যাকপ্যাক খুলে রাখছিলাম, তখনই ও আমার পিছনে গিয়ে দু-হাত দিয়ে উরু টিপে ধরে৷ তার পর কোনও কিছু না-বলে হাসতে হাসতে বেড়িয়ে যায়৷ এর পরই আমি পুলেভকে তার অপেশাদার কাজকর্মের জন্য শিক্ষা দেওয়ার জন্য তৎপর হই৷ যাতে ও ভবিষ্যতে কোনও মহিলা সাংবাদিকের সঙ্গে যেন এমন ঘটনা না-ঘটে৷’
The post মহিলা সাংবাদিককে চুম্বন করে নির্বাসিত বক্সার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FB9koL
via IFTTT
Comments
Post a Comment