মোদীকে হারাতে অন্ধ্রে চন্দ্রে’র সভায় মমতা
অমরাবতী: কে হবেন বিরোধী জোটের প্রধানমন্ত্রী? নিয়ম করে প্রতি জনসভাতেই প্রশ্ন তুলছেন গেরিুয়া নেতৃত্ব৷ ঠিক সেই সময়ই, বিরোধী জোটের পালে হাওয়া দিতে দক্ষিণ মুখি তৃণমূল সুপ্রিমো৷ আজই সন্ধ্যায় অন্ধ্রের বিশাখাপত্তনমে চন্দ্রবাবু নাইডুর হয়ে প্রচার সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রস্তুতিন চূড়ান্ত৷ থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রীও৷ ভোটের ১২ দিন আগে মোদী বিরোধীতায় কিভাবে সরব হবেন মমতা তা নিয়েই জল্পনা তুঙ্গে৷
আরও পড়ুন: আমি মোদীর মতো মিথ্যা বলি না: রাহুল
১৯শে জানুয়ারি বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে ব্রিগেডে মহা ব়্যালির আয়োজন করেছিল তৃণমূল৷ উপস্থিত বিরোধী বিভিন্ন রাজনৈতির দলের নেতারাই গেরুয়া শিবিরের বিরুদ্ধে জোটবদ্ধ লড়াইয়ের আহ্ববান দেন৷ তারপর কেটে গিয়েছে অনেকটা সময়৷ ভোট ঘোষণা হওয়ায় রাজনৈতিক দলগুলি প্রচারে ব্যস্ত৷ জোটের ধর্ম রক্ষায় বিরোধী শিবিরের কোন কোন রাজনৈতিক দলের নেতারার সেখানে উপস্থিত হন সেদিকেও নজর থাকবে৷

কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের অতি সক্রিয়তার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে ধরনায় বসেছিলেন তৃণমূল নেত্রী৷ সেখানেই হাজির ছিলেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু৷ ডাক দিয়েছিলেন বিশাখাপত্তনমে এদিনের সভার৷ তখনই মমতা জানিয়েছিলেন চন্দ্রবাবুর সভায় উপস্থিত থাকবেন তিনি৷ অন্যদিকে, দিল্লির যন্তমন্তরে কেজরিওয়ালের ধরনাতেও উপস্থিত ছিলেন চন্দ্রবাবু৷ এদিন বিশাখাপত্তনামের উদ্দশ্যে রওনা হওয়ার আগে তৃণমূল সুপ্রিমো দাবি করেন, ‘‘দেশকে শেষ করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিজেপি সরকার৷ এর শেষ হওয়া প্রয়োজন৷ এই অবস্থায় বিরোধীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা প্রয়োজন৷’’
আরও পড়ুন: দঃ মালদহে জমজমাট রবিবাসরীয় প্রচারে মোয়াজ্জেম ও শ্রীরূপা
বিরোধী জোটের প্রধানমন্ত্রী মুখ নিয়ে জলঘোলা কম হয়নি৷ রাহুল গান্ধীকে পরবর্তী প্রধানমন্ত্রী মুখ হিসাবে দেখতে চেয়ে বিতর্ক বাড়িয়েছিলেন ডিএমকে-র স্ট্যালিন৷ উত্তরপ্রদেশে জোট বাঁধলেও প্রধানমন্ত্রীত্বের দাবিদার ‘বুয়া-বাবুয়া’ থেকে মমতা নিজেও৷ পরে অবশ্য সিদ্ধান্ত হয় জয় এলে তবেই প্রধানমন্ত্রীত্বের কুর্শি নিয়ে ভাবনা৷
আরও পড়ুন: রাহুল গান্ধীকে পরাজিত করার ডাক প্রকাশ কারাতের
প্রচারে বেশ কিছুদিন আগেই নিজেদের ‘মজবুত’ বলে দাবি করে বিরোধী জোটকে ‘মজবুর’ জোট বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী মোদী৷ ভোট যত এগিয়ে আসছে পদ্ম শিবিরের নেতাদের আক্রমণের ইস্যু বিরোধী জোটের প্রধানমমন্ত্রী পদপ্রার্থী৷ ভোটের আগেই বিরোধী শিবিরের ছন্নছাড়া চেহারা তুলে ধরতে মরিয়া বিজেপি৷

এই আবস্থায়, বিজেপির তোলা জোট বিরোধী নানা অভিযোগের জবাব দিতে অমরাবতীর সভাকে বেছে নেবেন চন্দ্রবাবু থেকে মমতা, কেজরিওয়ালরা৷ মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা৷ তবে এই সভার গুরুত্ব নির্ভর করছে বিরোধী শিবিরের কতজন প্রথম সারির মুখ উপস্থিত হন তার উপরই৷
আরও পড়ুন: আমেঠির পাশাপাশি কেরলেও প্রার্থী রাহুল
জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ ছাড়াও অসম, বিহার ও ঝাড়খন্ডেও ভোটের প্রচারে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই তিনটি রাজ্যেই প্রার্থী দিয়েছে তৃণমূল৷
The post মোদীকে হারাতে অন্ধ্রে চন্দ্রে’র সভায় মমতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2I1Z6k7
via IFTTT
Comments
Post a Comment