জোড়া গোলে লিগ শীর্ষে ম্যাঞ্চেস্টার সিটি
ম্যাঞ্চেস্টার: প্রথমার্ধে গোল লক্ষ্য করে সিটির একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে পড়ে ফুলহ্যাম রক্ষণ। এড়াতে পারেনি বিপদও। প্রথম ৩০ মিনিটেই স্পষ্ট হয়ে যায় ম্যাচের ললাটলিখন। আর জোড়া গোলে ম্যাচ জিতে ফের ইংলিশ প্রিমিয়র লিগ শীর্ষে উঠে এল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি।
প্রথমার্ধে এদিন বিপক্ষ রক্ষণে নয় নয় করে ১৮টি শট আছড়ে পড়ে স্কাই ব্লুজদের। ম্যাচে এগিয়ে যেতেও খুব বেশি সময় নেয়নি তারা। ৫ মিনিটে বক্সের সামান্য বাইরে থেকে বার্নার্দো সিলভার গড়ানে শট বিপক্ষ গোলরক্ষকের নাগাল এড়িয়ে জড়িয়ে যায় জালে।
আরও পড়ুন: থ্রিলার জিতে সৌরভ বললেন ‘দেখা হবে কলকাতায়’

২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্তাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। পেপ গুয়ার্দিয়োলার ছেলেদের শৈল্পিক ফুটবলের কাছে দ্বিতীয়বারের জন্য আত্মসমর্পণ করে ফুলহ্যাম রক্ষণ। বক্সের মধ্যে বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাঁধে নিয়ে আগুয়েরোর কোনাকুনি শটে স্কোরলাইন ২-০ করে ম্যান সিটি।
আরও পড়ুন: রাহুলের দুরন্ত ইনিংসে মুম্বই ‘বধ’ পঞ্জাবের

আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে এসে সিটি আগের মতই উজ্জ্বল এদিনের ম্যাচে। বিপক্ষ ফুলহ্যামকে দেখে এদিন কোনওসময়ই মনে হয়নি তারা সিটি ডিফেন্স ভেদ করে গোল করতে পারে। সুতরাং প্রত্যাশামতোই দুর্বল ফুলহ্যামকে হারিয়ে শীর্ষে উঠে এল স্কাই ব্লুজরা। ৩১ ম্যাচে সিটির পয়েন্ট সংখ্যা ৭৭। সমসংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয়স্থানে থাকা লিভারপুল (৭৬) রবিবার মাঠে নামছে টটেনহ্যামের বিরুদ্ধে।
আরও পড়ুন: জাতীয় দলে খারাপ পারফরম্যান্সের কারণে সন্তানকেও জবাবদিহি করতে হয়: মেসি

লিগের অন্য ম্যাচে স্থায়ী কোচ হিসেবে প্রথম ম্যাচে জয় পেলেন ওলে গানার সোল্কজায়ের। দুই অর্ধে এদিন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে দু’টি গোল করেন ফরাসি স্ট্রাইকার অ্যান্থনি মার্শিয়াল ও ইংরেজ স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। প্রিমিয়র লিগে আর্সেনাল ও এফএ কাপে উলভসের কাছে হারের পর ফের জয়ের সরণিতে ফিরল রেড ডেভিলসরা। ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলে চতুর্থ স্থানে তারা।
The post জোড়া গোলে লিগ শীর্ষে ম্যাঞ্চেস্টার সিটি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CO7Nes
via IFTTT
Comments
Post a Comment