দঃ মালদহে জমজমাট রবিবাসরীয় প্রচারে মোয়াজ্জেম ও শ্রীরূপা
স্টাফ রিপোর্টার, মালদহ: জমজমাট রবিবাসরীয় প্রচার৷ একে অন্যকে ছাপিয়ে যাওয়ার লড়াই ঘাস-ফুল ও পদ্ম শিবিরের৷ স্লোগানে, ব্যানারে মুখরিত দক্ষিণ মালদহের বিভিন্ন প্রান্ত৷
আরও পড়ুন: মৌসম বনাম ঈষা’র লড়াইয়ে উত্তেজনার পারদ চড়ছে মালদহে
দক্ষিণ মালদা জুড়ে রমরমিয়ে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী ডঃ মোয়াজ্জেম হোসেন৷ মানিকচক ও বৈষ্ণবনগর এলাকায় ব়্যালি করে এদিন প্রচার করেন রাজ্যের শাসক দলের প্রার্থী৷ যান ভোটারদের বাড়িতেও৷ কেন্দ্রীয় বঞ্চনার পাশাপাশি তুলে ধরেন রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ানও৷
তৃণমূল প্রার্থীর প্রচারের ঠির উল্টো চিত্র গেরুয়া শিবিরের প্রচারে৷ সেখানে কেন্দ্রে মোদী সরকারের সাফল্যের সঙ্গেই তুলনা করা হচ্ছে রাজ্যের পরিস্থিতি৷ ছুটির দিন সকালে জমিয়ে প্রচারে ব্যাস্ত থাকলেন দক্ষিণ মালদহ কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তাঁর মুখে নারী শক্তি উন্নয়ের কথাও শোনা গেল৷
আরও পড়ুন: রাহুল গান্ধীকে পরাজিত করার ডাক প্রকাশ কারাতের
এদিন মালদা শহরের বালুচর, নেতাজি সুভাষ রোড, মকদমপুর সহ বেশ কিছু এলাকায় পায়ে হেঁটে নির্বাচনী প্রচার সারেন শ্রীরূপা৷ তিনি বলেন, ‘‘আতঙ্কে রয়েছেন বাংলার নারীরা। সন্ত্রাসের পরিবেশ রয়েছে এই বাংলার।’’ তারই প্রতিবাদ করতে শান্তি ও নির্ভয়ের পরিবেশ গড়তে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।

মালদা মানেই গনি খানের গড়৷ হাত শিবিরের খাস তালুক৷ কিন্তু গনি ভাগ্নী মৌসম-ই আজ হাতের বাঁধন আলগা করে নাম লিখিছেন তৃণমূলে৷ দক্ষিন মালদার জোড়াফুলের প্রার্থীও তিনি৷ তাঁর বিরুদ্ধে লড়াইয়ে মামাত দাদা ডালু পুত্র ঈষা খান চৌধুরী৷ উল্টো দিকে উত্তর মালদহে কংগ্রেস প্রার্থী করেছে গতবারের জয়ী প্রার্থী প্রয়াত গনি খানের ভাই হাসেম খান চৌধুরীকে৷
আরও পড়ুন: আমেঠির পাশাপাশি কেরলেও প্রার্থী রাহুল
যা দেখে পরিবারতন্ত্রের অভিযোগ তুলেছেন পদ্ম শিবিরের নেতারা৷ কোতওয়ালী রাজনীতির বিরুদ্ধে সরব মমতার তৃণমূলও৷ ফলে নিশানায় কংগ্রেসের পরিবারতন্ত্রের রাজনীতি৷ প্রচারেও উভয় শিবির থেকেই উঠে আসছে সেকথাই৷ তবে ইস্যু যাই হোক, প্রচার যে জমজমাট রবিবারের ছবিই তা বলে দেয়৷
The post দঃ মালদহে জমজমাট রবিবাসরীয় প্রচারে মোয়াজ্জেম ও শ্রীরূপা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FM4eaC
via IFTTT
Comments
Post a Comment