শুভেন্দুকে আকাশে উড়িয়ে দিল্লি দখলের পথে মমতা
তমলুক (পূর্ব মেদিনীপুর): রাজ্যে তৃণমূলের প্রথম সারির নেতাদের তালিকায় উপরেই রয়েছেন রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। কারণ দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তাঁর ভূমিকা অপরিসীম। তিনি মানুষের উন্নয়নের কাজে বিশ্বাসী। শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা তৃণমূল কংগ্রেসের অন্যান্য শীর্ষনেতাদের কয়েককদম পিছনে ঠেলে দিয়েছে।
কিন্তু গত কয়েকদি আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সভার ভিড় আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়ে ছিল।শুভেন্দু অধিকারী যতই কংগ্রেস গড়ে কার্যত দাত ফটানোর চেষ্টা করুক না কেন সেখানকার মানুষ কংগ্রেসের সঙ্গেই রয়েছে বলে দাবি করতে থাকে রাজনৈতিকমহলের একাংশ। কিন্তু পাল্টা শুভেন্দু অধিকারীর সভার উপচেপড়া ভিড় প্রমাণ করে দিয়েছে এই নেতার ক্যারিশ্মাও কোন অংশে কম নয়। উত্তরবঙ্গের হেরে যাওয়া ৬টি আসনের দায়িত্ব শুভেন্দু অধিকারীর ঘাড়ে চেপেছে।

সেই কাজে তিনি সফল হতে আদাজল খেয়ে মাঠে নেমে পড়েছেন। তার জন্য দলের তরফে তাঁকে একটি হেলিকপ্টারও বরাদ্দ করা হয়েছে। এই হেলিকপ্টার করে তিনি এক সভা থেকে আর এক সভায় দ্রুত পৌছে যাচ্ছেন।
দিনের পর দিন এই রাজ্যে শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে। শুভেন্দুর ভিড় টানার ক্যারিশ্মা শাসক-বিরোধী দলগুলির বিশেষত বিজেপি-বাম-কংগ্রেস শীর্ষনেতাদের কাছে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুভেন্দুকে রুখে দিতে পারলে তৃণমূল কংগ্রেসের বিজয়রথ অনেকটাই আটকে দেওয়া যেতে পারত বলেই মনে করছেন শাসক-বিরোধী দলের শীর্ষনেতারা। যদিও শুভেন্দু অধিকারী এই নিয়ে মুখ খুলতে নারাজ।

ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, আমাকে দল যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করাটাই আমার কর্তব্য বলে মনে করি। প্রতিকুল পরিস্থিতিকে অনুকুলে আনতে শুভেন্দুর জুড়ি মেলা ভার। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দুর্গ হিসাবে পরিচিত ছিল মুর্শিদাবাদ জেলা।
সেই দুর্গ শুভেন্দু অধিকারী ভেঙে তছনছ করে দিয়েছেন। শুভেন্দুর এই সাফল্যের পিছনে গোপন রহস্যটা কি?কেনই বা তাঁর ওপর মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখে আশ্বস্ত হতে পারেন? কেন তৃণমূলের নেতারা নিশ্চিন্ত হন এই ভেবে যে শুভেন্দুকে দায়িত্ব দেওয়া হয়েছে মানে দলের পক্ষে ভালো কিছু একটা করে দেখাবে।
তৃণমূলের অন্দরে শোনা যায়, দলের যে দায়িত্বই শুভেন্দুকে দেওয়া হয়েছে তাতে সসন্মানে উত্তীর্ণ হয়েছেন তিনি। তাই বর্তমানে তৃণমূলের একটা অন্যতম শক্তির নাম শুভেন্দু। আসলে শুভেন্দু যেটা করেন সে্টা মন দিয়েই করেন। তবে তৃণমূলের একটা বড় অংশ মনে করে সত্যিকারের সাংগঠনিক ব্যাক্তি হিসাবে শুভেন্দু পিছনে ফেলে দিয়েছে শাসকদলের অনেক তাবড় নেতাকে।

শুধু তিনি এই রাজ্যে দলের শক্তি বৃদ্ধির দায়িত্ব পেয়েছে তা নয় ভিন রাজ্য অর্থাৎ প্রতিবেশী রাজ্য উড়িষ্যার দায়িত্বও তাঁকে দেওয়া হয়েছে। নিজের জেলা পূর্ব মেদিনীপুরে যা উন্নয়ন করেছে তাতে করে জয় সুনিশ্চিত ভেবে তিনি দলের দেওয়া দায়িত্ব পুরণের জন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে চলেছে। যদিও বিরোধীরা বলছেন, অর্থ আর পতিপত্তির কারনে বিরোধিদের ভাঙিয়ে দলে আনার খেলায় নেমেছে। এক দিন এই খেলা বুমেরাং হয়ে দাঁড়াবে।
The post শুভেন্দুকে আকাশে উড়িয়ে দিল্লি দখলের পথে মমতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2U73hSU
via IFTTT
Comments
Post a Comment