চেন্নাই ম্যাচে বড় ধাক্কা বাগানে

কলকাতা: টানা দুটি অ্যাওয়ে ম্যাচ জয়ে আচ্ছে দিন এসেছিল৷ ঘরে ফিরে হঠাৎই খারাপ দিন শুরু বাগানে৷ ঘরের মাঠে চার্চিলের কাছে পর্যুদস্ত হওয়ার পর চেন্নাই ম্যাচকে টার্গেট করে ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগান৷ পয়েন্ট টেবিলের উপরের দিকে জাঁকিয়ে বসতে দরকার ভাইটাল তিন পয়েন্ট৷ লিগে কামব্যাকে ম্যাচে নামার আগে এবার চোট সমস্যা ভাবাচ্ছে বাগানকে৷ চেন্নাই ম্যাচে হেনরিকে না পাওয়ার সম্ভবনা প্রবল৷

ম্যাচের ৪৮ ঘন্টার আগে প্রস্তুতিতে হাঁটুর নিয়ে চোট পান হেনরি৷ নিজেদের মধ্যে খেলার সময়ে বলের দখল নিতে গিয়ে সুখদেবের কড়া ট্যাকেলে বৃহস্পতিবার ডান পায়ের হাঁটুর নিচে চোট পেয়েছেন বাগানের এই বিদেশি৷ চোট পাওয়ার সময় পায়ে সিনগার্ড ছিল না বাগানের তারকা বিদেশির৷ চোট গুরুতর নয় বলে জানানো যায়৷

শুক্রবার যদিও বল পায়ে নামতে পারেননি ডিকার জুড়িদার৷ এদিন শুরুতে সাইডলাইনের ধারে হাঁটা চলা করে রিহ্যাব শুরু করেন হেনরি৷ সিনবোনের চোটের জন্য চেন্নাই ম্যাচে উগান্ডান দলে থাকছেন না বলে জানা গিয়েছে৷ বিশ্রাম নিয়ে পরের ম্যাচে মাঠে পাওয়া যাবে তাঁকে৷

বাগানের হেডস্যার অবশ্য হেনরিকে নিয়ে আশা ছাড়ছেন না৷ সাংবাদিক সম্মেলনে শুনিয়ে গেলেন, ‘হেনরির চোট গুরুতর নয়৷ আশা ছাড়ছি না৷’ তবে দলে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রাখলেন শংকরলাল৷

ঘরের মাঠে চার্চিলের বিরুদ্ধে ফ্লপ করলেও অ্যারোজ ও কাশ্মীর ম্যাচে ডিকার সঙ্গে জুটি বেঁধে গোল করিয়েছেন হেনরি৷ স্ট্রাইক লাইনে হেনরিকে না পাওয়ায় চেন্নাই ম্যাচে মাঠে নামার আগে বড় ধাক্কা বাগানে৷

The post চেন্নাই ম্যাচে বড় ধাক্কা বাগানে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Pbdo1Z
via IFTTT

Comments