জয়ের সেঞ্চুরিই ক্রিসমাসের উপহার রোনাল্ডোর
তুরিন: ‘লিভ-ইন’ রিলেশনশিপ ছেড়ে খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন ক্রিশ্চিয়ানো-জর্জিনা। ফুটবলমহলে কান পাতলে এমন গুঞ্জন এখন বিকোচ্ছে হট-কেকের মত। তবে এরই মধ্যে মঙ্গলবার রাতে রোমার বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে জয় পেয়েছে রোনাল্ডোর ক্লাব জুভেন্তাস। গোল না পেলেও সেই ম্যাচে এক অনন্য কীর্তি গড়ে ফেলেছেন সিআরসেভেন। প্রথম ফুটবলার হিসেবে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে ১০০ ম্যাচ জয়ের নজির গড়ে ফেলেছেন তিনি।
সামনেই ক্রিসমাস। তাই রোনাল্ডো যখন বল পায়ে ব্যস্ত মাঠ মাতাতে, তখন রোনাল্ডো ঘরণী ক্রিসমাসের প্রস্তুতি শুরু করে দিয়েছেন পুরোদমে। চ্যাম্পিয়নস লিগে স্পেশ্যাল ওয়ানের শততম জয় যেন স্পেশ্যাল হয়ে রইল ঘরণীর ডেকরেশনে। ক্রিস্টমাস ট্রি তো রয়েইছে, তুরিনে রোনাল্ডোর তোরিনো ভিলা সেজে উঠেছে সান্তাক্লজের বড় এক প্রতিকৃতিতে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘর ডেকরেশনের একাধিক ছবি পোস্ট করেছেন রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রডরিগেজ। সেখানে দেখা যাচ্ছে লাল-সোনালী রংয়ের একটি সিংহাসনে বসে রয়েছেন ফাদার ক্রিসমাস। আর তার সিংহাসনের পিছনের অংশ সেজে উঠেছে সাদা রংয়ের দুটি ক্রিস্টমাস ট্রিতে। সামনে রোনাল্ডোর চার সন্তানের সঙ্গে পোস দিয়েছেন জর্জিনা নিজেও।
এছাড়া রোনাল্ডোর ঘরের একটি জানালা দিয়ে তুরিনের অপরূপ স্কাইলাইন চাক্ষুষ করা যায়। জর্জিনার ডেকরেশনে ঝলমলে হয়ে উঠেছে সেই জানালাও। রোনাল্ডো ঘরণীর ইনস্টাগ্রাম পোস্টে দেখা গিয়েছে সেই ছবিও। উৎসবের মরশুমে ঘর সাজানোর বিষয়ে রোনাল্ডোর বান্ধবী যে ভীষণ পটু, তা সেইসব ছবি দেখেই পরিষ্কার।

বছর দুয়েক হল স্প্যানিশ সুন্দরী জর্জিনা রডরিগেজের সঙ্গে চুটিয়ে ডেট করছেন পর্তুগিজ ফুটবলের পোস্টার বয়। শুধু ডেট নয় রোনাল্ডোর সঙ্গে ‘লিভ টুগেদার’ রিলেশনশিপে থাকা জর্জিনা গতবছর এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সম্প্রতি তাঁদের কন্যাসন্তানের জন্মদিন পালনে লন্ডন সফরেও গিয়েছিলেন এই কাপল। সেখানে কোয়ালিটি সময় কাটানোর পাশাপাশি এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে জকোভিচ-ইসনার ম্যাচ দেখতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে গ্যালারিতে। এমনকি লন্ডনের এক নাইট ক্লাবে ভারতীয় মুদ্রায় ২৫ লক্ষ টাকা দিয়ে দু’বোতল ওয়াইন কিনে নেটিজেনদের চর্চায় উঠে এসেছেন রোনাল্ডো।

তবে ক্রিশ্চিয়ানো এবং জর্জিনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ছবি উস্কে দেয় দু’জনের বিয়ের জল্পনা। ‘জেলা’ নামে লন্ডনের এক রেস্টুরেন্টে রোম্যান্টিক ডিনারের শেষে দুজনের আংটি বিনিময়ের ছবি দেখে তাঁর অনুরাগীরা মনে করছেন জর্জিনা প্রস্তাবে রাজি হওয়ায় রোনাল্ডোর বিয়ের সানাই বাজতে বোধহয় বেশি দেরি নেই।

এরপর সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশ তাঁর বান্ধবী জর্জিনা রডরিগেজকে বিয়ের প্রস্তাব জানিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা। উল্লেখযোগ্য বিষয় হল, রোনাল্ডোর সেই প্রস্তাবে সাড়া দিয়ে জুভেন্তাস তারকার সঙ্গে গাঁটছড়া বাঁধার বিষয়ে রাজিও হয়ে গিয়েছেন রোনাল্ডোর স্প্যানিশ বান্ধবী। পর্তুগালের এক শীর্ষ সংবাদমাধ্যমে প্রকাশ, রীতিমত বিয়ের তোড়জোড়ও নাকি শুরু করে দিয়েছেন জর্জিনা। বিয়ের আগে জর্জিনার ঘর সাজানোর ছবি স্বভাবতই চর্চার বিষয় হয়ে উঠেছে নেটদুনিয়ায়।
The post জয়ের সেঞ্চুরিই ক্রিসমাসের উপহার রোনাল্ডোর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FMk0UR
via IFTTT
Comments
Post a Comment