হাওড়ায় উদ্ধার নরকঙ্কাল! আতঙ্কে বাসিন্দারা
স্টাফ রিপোর্টার, হাওড়া: রোজকার মতো পাড়ার ভ্যাট পরিস্কার করতে এসেছিলেন পুরসভার সাফাই কর্মীরা৷ ময়লা পরিস্কার করতে গিয়েই চমকে ওঠেন তাঁরা৷ ময়লা সরাতেই তাঁরা আঁতকে ওঠেন৷
দেখেন বেশ কয়েকটি মাথার খুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়৷ হাওড়ার শিবপুর থানা এলাকার নস্করপাড়ায় বৃহস্পতিবার সকালে এই খুলি ও হাড়গোড় উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ওই ভ্যাটের সামনে জড়ো হয়ে যান এলাকার মানুষ৷

খবর যায় থানায়৷ এরপর শিবপুর থানার পুলিশ সেখানে আসে। ওই মাথার খুলি এবং হাড়গোড়গুলি উদ্ধার করে সেগুলি পরীক্ষার জন্য ফরেনসিকে পাঠানো হয়। উল্লেখ্য, এর বেশ কয়েক মাস আগে হাওড়ার বালি থেকে উদ্ধার হয়েছিল এরকম বস্তাবন্দি বেশ কিছু হাড়গোড় এবং নরকঙ্কাল। যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল।
বালির পর এবার একই ঘটনা ঘটল হাওড়ার শিবপুরে। এগুলি কোথা থেকে কে বা কারা এসে ফেলে দিয়ে গিয়েছে, তার তদন্ত করছে শিবপুর থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। এদিন ঘটনাটি ঘটেছে হাওড়া পুরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের নস্করপাড়া ফাস্ট বাই লেনে।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন সকালে পুরনিগমের এক সাফাই কর্মী রাস্তা সাফাই করছিলেন। তখনই স্থানীয় একটি শীতলা মন্দিরের কাছে রাস্তার ধারের ওই ডাস্টবিনে ফেলে যাওয়া বস্তায় মাথার খুলি এবং হাড়গোড় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। সেখানে পুলিশ দুটি মাথার খুলি এবং প্রায় ৬টি হাড় উদ্ধার করে।
The post হাওড়ায় উদ্ধার নরকঙ্কাল! আতঙ্কে বাসিন্দারা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FOl2jr
via IFTTT
Comments
Post a Comment