দু’বছরেই ব্যবহারের অযোগ্য নতুন নোট
নয়াদিল্লি: নোটবন্দির পরে ইস্যু হওয়া উচ্চ নিরাপত্তা সক্ষম নতুন নোট দ্রুত ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে৷ বাজারে আসার দু’বছরের মাথায় এমন দশা হচ্ছে এই নতুন নোটগুলির৷ এমনই প্রতিবেদন প্রকাশিত হয়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে৷
নোটগুলির এমন দশার কারণ হল আগের নোটগুলির সাপেক্ষে এই নোটগুলির কাগজের গুণগত মান খারাপ৷ এখন ওই নোটগুলি ব্যবহার যোগ্য না হলে তখন সেগুলিকে এটিএম-এ ব্যবহার করা যাবে না কারণ সেখানে সেন্সর কাজ করবে না ওই নোটগুলির উপর৷

ওই প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে, সমস্যাটা এতই গভীর যে নতুন ২০০০ এবং ৫০০ টাকার নোটের পাশাপাশি ২০১৮ সালে যে নতুন ১০ টাকার নোট এসেছে সেগুলিও ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে ৷ এই সব নতুন নোটগুলি ব্যাংক চিহ্নিত করছে ইস্যুর অযোগ্য বলে৷

যদিও নোটের গুণগত মানের ব্যাপারে সমঝোতাকে সরকার অস্বীকার করেছে এবং জানিয়েছে এই নতুন নোটে রয়েছে উচ্চ নিরাপত্তা ব্যবস্থা যাতে তা জাল করা বন্ধ করা যায় ৷ ব্যাংক সেই সব নোটগুলিই ইস্যুর অযোগ্য বলছে যেগুলি এটিএম-এ ব্যবহার করা যাচ্ছে না৷ ব্যাংক ময়লা ছেঁড়া নোটগুলি ইস্যুর অযোগ্য বলে তা বাজারে হাতে হাতে ঘোরার বদলে রিজার্ভ ব্যাংকের কাছে পাঠাচ্ছে৷

এর আগে এভাবে ব্যাংকের ইস্যুর অযোগ্য নোটের তকমা দেওয়াকে রিজার্ভ ব্যাংক নিষিদ্ধ করলেও বাণিজ্যিক ব্যাংকগুলির চাপে দেশের কেন্দ্রীয় ব্যাংক সেই বিধি শিথিল করে ২০১৮ সালের জুলাই মাসে৷
The post দু’বছরেই ব্যবহারের অযোগ্য নতুন নোট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FNilyD
via IFTTT
Comments
Post a Comment