শামির সাফল্য ফিকে হল পৃথ্বীর চোটে

সিডনি: পাঁচ জন ব্যাটসম্যানের হাফসেঞ্চুরি যদি ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের ইতিবাচক দিক হয়, তবে টিম ইন্ডিয়ার দুশ্চিন্তার বহরটাও নিতান্ত ছোট নয়৷ প্রথমত, অখ্যাত অজি ব্যাটসম্যানদের বিরুদ্ধে ভারতীয় বোলারদের অাধিপত্য বিস্তারে ব্যর্থতা নিঃসন্দেহে টিম ইন্ডিয়ার প্রাথমিক মাথা ব্যথা৷ তবে পৃথ্বী শ’র চোট আরও বড়সড় ধাক্কা হয়ে দেখা দিতে পারে ভারতীয় শিবিরে৷

আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় বিরাট ধাক্কা, ছিকটে গেলেন তারকা ক্রিকেটার

এসসিজি’তে অনুশীলন ম্যাচের প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে গিয়েছে৷ দ্বিতীয় দিনে ব্যাট করে ভারত ৩৫৮ রান তোলে৷ হাফসেঞ্চুরি করেন পৃথ্বী (৬৬), পূজারা (৫৪), কোহলি (৬৪), রাহানে (৫৬) ও হনুমা বিহারী (৫৩)৷ ৪০ রানের প্রভাবশালী ইনিংস খেলেন রোহিত শর্মা৷ সুতরাং ব্যাটসম্যানদের মিলিত ফর্ম ভারতীয় টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিতে পারে৷

বোলারদের পারফরম্যন্স নিয়ে অবশ্য সংশয়ের অবকাশ থাকছে বইকি৷ দুই অজি ওপেনার ডার্সি শর্ট ও ম্যাক্স ব্রিয়ান্ত ভারতীয় বোলারদের অনায়াসে সামনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশকে বড় রানের ভিতে বসিয়ে দেন৷ ওপেনিং জুটিতে ১১৪ রান তুলে অশ্বিনের বলে আউট হন ব্রিয়ান্ত৷ তার আগে অশ্বিনের বলেই বাউন্ডারিতে ব্রিয়ান্তের ক্যাচ ধরতে গিয়ে বাঁ-পায়ের গোড়ালিতে চোট পার পৃথ্বী শ৷ তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ স্ক্যান রিপোর্টে লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হওয়ার প্রমাণ মেলায় প্রথম টেস্ট থেকে ছিটকে যান পৃথ্বী৷

আরও পড়ুন: শর্টস পড়ে বিতর্কে বিরাট

ডার্সি শর্ট ৭৪ রান করে শামির বলে আউট হন৷ জ্যাক কার্ডের ৩৮ ও ক্যাপ্টেন হোয়াইটম্যান ৩৫ রানের যোদগান রাখেন৷ উপ্পল ৫ রান করে রানআউট হন৷ মার্লো ফেরেন ৩ রান করে৷ অ্যারন হার্দাইকে সঙ্গে নিয়ে নিয়েলসেন সপ্তম উইকেটের জুটিতে ১২২ রান যোগ করেন৷ নিয়েলসেন অপরাজিত রয়েছেন ৫৬ রান করে৷ অ্যারন ব্যাট করছেন ব্যক্তিগত ৬৯ রানে৷ ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ তৃতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৩৫৬ রান তুলেছে৷

ভারতের হয়ে মহম্মদ শামি ৬৭ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন৷ একটি করে উইকেট পেয়েছেন উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন৷ জাদেজা ও ইশান্ত যথাক্রমে ১১ ও ১৬ ওভার হাত ঘোরালেও কোনও উইকেট তুলতে পারেননি৷

The post শামির সাফল্য ফিকে হল পৃথ্বীর চোটে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2U4scTM
via IFTTT

Comments