জনস্বার্থ মামলায় মেয়র নির্বাচনের ‘দ্রুততা’ নিয়ে প্রশ্ন হাইকোর্টের

স্টাফ রিপোর্টার, কলকাতা: অত্যন্ত কম সময়ে কলকাতা পুরনিগমের মেয়র নির্বাচন পক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক৷ মেয়র নির্বাচনের জন্য পুর আইনে এক মাসের সময়সীমা থাকলেও কেন এত দ্রুততা তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি৷ পুর আইন সংশোধনী বিল সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে হাইকোর্টের প্রাথমিক পর্যবেক্ষণ, অতি তাড়াহুড়োর কারণে মামলায় হলফনামা জমা ও বিনিময়ের কোনও সুযোগ নেই৷

আরও পড়ুন: ভুট্টা ও পাট চাষে জারি নিষেধাজ্ঞা! পড়ুন প্রতিবেদন

শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফার পর মন্ত্রী ফিরহাদ হাকিমকে পুরনিগমের মেয়র পদের প্রার্থী করেছে তৃণমূল৷ কিন্তু তিনি কলকাতা পুরনিগমের সদস্য নয়৷ বহিরাগত সদস্যকে মেয়র পদে নির্বাচিত করার কোনও নিয়ম নেই৷ কিন্তু মন্ত্রীকে মেয়র পদে বসাতে পুর আইনে বদল আনে তৃণমূল৷ বিধানসভায় পাস হয় পুর আইন সংশোধী বিল৷ এর ফলে আগামী ছয়’মাসের মধ্যে বহিরাগদের নির্বাচিত হতে হবে পুরপিতা হিসাবে৷

পুর আইনের এই বদলকে বেআইনী বলে দাবি করে বিরোধী সিপিএম৷ পুর আইন সংশোধনী বিলকে অসাংবিধানিক বলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন কলকাতা পুরনিগমের ৭৫ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর বিলকিশ বেগম৷ এদিন হাইকোর্টে ছিল সেই মামলারই শুনানি৷

আরও পড়ুন: সাউথ সিটি কলেজে উত্তেজনা

শুনানির প্রথমেই মামলাকারীর পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে বলেন, ‘‘সংবিধান অনুযাই লোকসভা বা বিধানসভায় বহিরাগতরা মন্ত্রীত্বের দায়িত্ব নিলেও তাকে বা তাদের আগামী চয় মাসের মধ্যে নির্বাচিত হয়ে আসতে হয়৷ কিন্তু ২৪৩(আর) ধারা মেনে ১৯৮০ সালে যে পুর আইন তৈরি হয়েছে তাতে এই ধরণের কোনও সংস্থান নেই৷ এখানে পুর প্রতিনিধিরাও মেয়র বা পুর প্রধান নির্বাচন করেন৷ কিন্তু রাজ্য সরকার সেই আইনে বদল এনেছে সংশোধনী বিলের মাধ্যমে৷ যা বেআইনী৷’’

পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘‘আইন বিরুদ্ধ কোনও কিছুই করা হচ্ছে না৷’’ শুনানির প্রথম পর্বে উভয় পক্ষের সওয়াল জবাব শেষে বিচারপতি প্রশ্ন তুলে বলেন, ‘পুর আইনে এক মাসের সময়সীমা থাকলেও কেন এত দ্রুততা মেয়র নির্বাচন?’

The post জনস্বার্থ মামলায় মেয়র নির্বাচনের ‘দ্রুততা’ নিয়ে প্রশ্ন হাইকোর্টের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2KJ1gVj
via IFTTT

Comments