ইস্তফা দেওয়ার পর বন্ধু বৈশাখীকে নিয়ে প্রকাশ্যে শোভন

স্টাফ রিপোর্টার, কলকাতা: কলকাতা পুরসভার মেয়র পদ থেকে শোভন চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমালোচনার ঝড় উঠে৷ তারপর থেকে দু’জনকে প্রকাশ্যে একসঙ্গে দেখা যায়নি৷ যদিও গোলপার্কের একই আবাসনে দু’জনে থাকছেন৷

আরও পড়ুন- আমার মতো দিদিমণিরও যত্ন নিও: বৈশাখীকে শোভন-বার্তা

বৃহস্পতিবার আলিপুর আদালতে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে রত্নার বিবাহবিচ্ছেদ মামলার সাক্ষ্যগ্রহণ ছিল৷ সবার নজর ছিল আদালতের দিকে৷ শোভন- বৈশাখীর গল্প কোন দিকে মোড় নেবে? শোভন বাবু একাই আদালতে আসবেন নাকি তাঁর সঙ্গে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় থাকবেন? যদি দু’জন একসঙ্গে আসেন তাহলে কী আগের মতো দু’জনের পোশাকের রঙ একই থাকবে?এই আলেচনা চলছিল আদালত চত্বরে৷

আরও পড়ুন- আজও সমাজের সঙ্গে লড়াই করে চলেছেন ‘বিতর্কিত’ বৈশাখী

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সকালে আলিপুর আদালত চত্বরে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল৷ তবে এদিন দু’জনের পোশাকের রঙ ছিল আলাদা৷ এদিন তাদের সম্পর্ক নিয়ে কিছু না বললেও মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পর শোভন চট্টোপাধ্যায় বলেছিলেন,বৈশাখী আমার অসময়ের সঙ্গী৷ আমার একজন শুভাকাঙ্খি বান্ধবী৷

আরও পড়ুন- ‘শোভন তৃণমূল ছাড়লে বৈশাখী ওকে ছেড়ে পালাবে’

অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, একজন ভালো মানুষ যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন কেউ প্রয়োজন বোধ করেনি তাঁর খবর নেওয়ার৷ আমি ওষুধ গুছিয়ে দিয়েছি৷ খাওয়ার খেয়াল রেখেছি৷ আগামী দিনেও বন্ধু হয়ে তার পাশে থাকবো৷ এত কিছুর পরও শোভনবাবুর সঙ্গে বৃহস্পতিবার সকালে আলিপুর আদালত চত্বরে শোভন ও বৈশাখীকে একসঙ্গে দেখে অনেকেই বলছেন তাদের বন্ধুত্ব আছে ,ভবিষ্যতেও থাকবে৷

আরও পড়ুন- ‘গঙ্গাকুটিরে শোভন-বৈশাখীকে হাতেনাতে ধরেন ছেলের বন্ধুরা’

আলিপুর আদালত এদিন জানায়,শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ মামলার পরবর্তী শুনানি ৪ ডিসেম্বর৷ শুনানি শেষে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়েই আদালত চত্বর ছাড়েন প্রাক্তন মেয়র৷

The post ইস্তফা দেওয়ার পর বন্ধু বৈশাখীকে নিয়ে প্রকাশ্যে শোভন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2re27nL
via IFTTT

Comments