অপহরণে যুক্ত খোদ সিভিক পুলিশই! পুলিশি নিষ্ক্রিয়তায় হয়রান পরিবার
স্টাফ রিপোর্টার, কলকাতা: রক্ষকই যখন ভক্ষক হয়ে যায় তখন সাধারণ মানুষের দুর্গতির শেষ থাকে না। ফের অভিযোগের তির সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে৷ শুধু তাই নয়, সিভিক ভলেন্টিয়ার হওয়ার কারণেই মেয়ের অপহরণের অভিযোগ না করতে পেরেই খালি হাতেই বাবাকে ফিরতে হলো থানা থেকে।
মামলার বয়ান অনুযায়ী গত ৩০ শে মে প্রতিদিনের মতই বীরভূম জেলার সাঁইথিয়া থানার অন্তর্গত নেতু গ্রামের বাসিন্দা উত্তম মণ্ডলের একমাত্র মেয়ে নবম শ্রেণীর ছাত্রী স্কুল যাওয়ার পথেই নিখোঁজ হয়ে যায়। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে প্রতিবেশী যুবক সুমন দুলুই এবং সিভিক ভলেন্টিয়ার কৃষ্ণ বিড়ার বিরুদ্ধে৷
আরও পড়ুন : জঙ্গি হাফিজ ঘনিষ্ঠ খালিস্তানি নেতার সঙ্গে সিধুর ছবিতে বিতর্ক
এদের দুজনের নামেই উত্তম বাবু সাঁইথিয়া থানায় রাতে অভিযোগ করতে যান৷ কিন্তু সেই অভিযোগ পুলিশ নেয়নি বলে দাবি উত্তম বাবুর৷ ঘটনার পরের দিন ৩১ শে মে বীরভূম জেলার পুলিশ সুপার এবং জেলা শাসকের দ্বারস্থ হন তিনি৷ এর পর পুলিশ অভিযোগ নিলেও অভিযুক্তদের গ্রেফতার করেনি৷ উলটে বাইরে থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ আসতে থাকে৷ তবে পুলিশ নীরব দর্শকের মত কিছুই করেনি বলে অভিযোগ পরিবারের৷
এরপর বাধ্য হয়েই নাবালিকা কন্যাকে ফিরে পেতে কলকাতা হাইকোর্টে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা রুজু করেন উত্তম বাবু। মামলা চলাকালীন উত্তম বাবুর আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে জানান অভিযুক্ত সুমন দুলুই এবং সিভিক ভলেন্টিয়ার কৃষ্ণ বিড়ার প্রায়শই উত্তম বাবুর নাবালিকা কন্যাকে স্কুল যাওয়ার সময় উত্যক্ত করতেন৷ সেই দিন স্কুল যাওয়ার পথে তাকে অপহরণ করে আটকে রাখে অভিযুক্তরা।
আরও পড়ুন : আমায় পাবলিক টয়েলেটর মতো ব্যবহার করেছে, বিস্ফোরক অভিনেত্রী
বিচারপতি রাজশেখর মন্থা সাঁইথিয়া থানার রিপোর্ট তলব করার পর অভিযুক্ত সুমন দুলুই এবং সিভিক ভালেন্টিয়ার কৃষ্ণ বিড়ারকে গ্রেফতার করা হয়৷ উদ্ধার করা হয় নাবালিকাকে৷ তবে পুলিশের তরফ থেকে তার কোনও শারীরিক পরীক্ষা করা হয়নি বলে অভিযোগ৷
বর্তমানে নাবালিকা উদ্ধার হলেও, তাকে একটি হোমে রাখা হয়েছে বলে দাবি মেয়েটির পরিবারের৷ মেয়েকে ফিরে পেতে এদিন আদালতে কান্নায় ভেঙে পড়েন পিতা উত্তম মন্ডল। মামলার পরবর্তী শুনানিতে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মন্থা।
The post অপহরণে যুক্ত খোদ সিভিক পুলিশই! পুলিশি নিষ্ক্রিয়তায় হয়রান পরিবার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2raOjuk
via IFTTT
Comments
Post a Comment