অমিত শাহকে বিফ বিরিয়ানি পাঠানোর আবেদন আসাদুদ্দিনের

হায়দরাবাদ: বিতর্কিত মন্তব্য এবং দুই ওয়াইসি ভাই যেন পরিপুরক। বিতর্কিত মন্তব্য করে বহুবার শিরোনামে এসেছেন এআইএমআইএম দলের দুই শীর্ষ নেতা। বিধানসভা নির্বাচনের মুখে তেমনই এক বিতর্কিত মন্তব্য করলেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।

নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সম্পর্কে বেফাঁস মন্তব্য করেছেন আসাদুদ্দিন। তিনি বলেন, “আমিত শাহকেও বিফ বিরিয়ানির প্যাকেট পাঠানোর জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব।” তেলেঙ্গানার কুকাতপল্লি এলাকায় নির্বাচনি প্রচারে গিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন আসাদুদ্দিন।

তেলেঙ্গানায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন অমিত শাহ। সেখানে টিআরএস নেতা তথ্য বিদায়ী মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বা কেসিআর-কে আক্রমণ করেছিলেন অমিত শাহ। কেসিআর রাজ্যের মুসলিমদের মধ্যে বিরিয়ানি বিলি করছেন বলে অভিযোগ করেছিলেন অমিত শাহ। তবে হায়দরাবাদে অমিতের আক্রমনের প্রধান লক্ষ্য ছিলেন ওয়াইসি ভাইয়েরা।

 

যদিও নিজেদের দিকে ধেয়ে আসা আক্রমণ নয়। জোট শরিক টিআরএস প্রধান তথা মুখ্যমন্ত্রী কেসিআর-কে করা আক্রমণের জবাব দিয়েছেন হায়দরাবাদের সাংসদ। তিনি বলেছেন, “বিজেপি সভাপতি অমিত শাহ অভিযোগ করেছেন যে মুখ্যমন্ত্রী কেসিআর রাজ্যের মুসলিমদের বিরিয়ানির প্যাকেট বিলি করছেন।” এরপরেই তিনি বলেন, “আমি জানতাম না যে অমিত শাহ বিরিয়ানি পছন্দ করেন।”

এরপরেই বিরিয়ানি নিয়ে অমিত শাহকে কটাক্ষ করতে শুরু করেন আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী আমাকে বিরিয়ানি দিয়েছে বলে বলে অমিত শাহের কী হিংসা হচ্ছে! আগে জানলে মুখ্যমন্ত্রিকে বলে দিতাম দিল্লি যাওয়ার আগে অমিত শাহকেও একটা বিফ বিরিয়ানির প্যাকেট দিয়ে দিতে।” এখানেই থেমে থাকেননি হায়দরাবাদের সাংসদ। অমিত শাহকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, “যদি কেউ ভালো খাবার খেলে আপনারও খেতে ইচ্ছে করে? তাহলে আপনিও খেতে পারেন।”

বছর তিনেক আগে তৎকালীন পাক প্রধানমন্ত্রীর বাড়িতে আচমকা সফর করেছিলেন নরেন্দ্র মোদী। বিনা নিমন্ত্রণেই ‘শত্রু’ রাষ্ট্রে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। এই বিনা নিমন্ত্রণে পাকিস্তানে নওয়াজের মেয়ের বিয়েতে মোদীর যাওয়াকে কটাক্ষ করেছেন আসাদুদ্দিন। সেখানে মোদী কী খেয়েছেন তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন এআইএমআইএম প্রধান। তাঁর কথায়, “কে জানে পাকিস্তানে প্রধানমন্ত্রী মোদী কী খেয়েছিল?”

আগামী মাসের সাত তারিখে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ ঝবে। ফল ঘষোণা ‘হবে ওই মাসেরই ১১ তারিখে। ওই দিনেই তেলেঙ্গানা সহ অন্য চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

The post অমিত শাহকে বিফ বিরিয়ানি পাঠানোর আবেদন আসাদুদ্দিনের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TVoAmP
via IFTTT

Comments