মুক্তিযুদ্ধে গণধর্ষণে অভিযুক্ত পাঁচ রাজাকারের ফাঁসির আদেশ
ঢাকা: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন খুন-গণধর্ষণের অভিযোগে ৫ রাজাকারের ফাঁসির আদেশ। বৃহস্পতিবার এই আদেশ দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামী পলাতক। এদের অন্যতম নেত্রকোনার পূর্বধলা উপজেলার পলাতক আসামী শেখ মহম্মদ আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানা। অপর চার আসামি- মহম্মদ আব্দুল খালেক তালুকদার, মহম্মদ. কবির খান, আব্দুস সালাম বেগ ও নুরউদ্দিন।
১৯৭১ সালের ২১ অগস্ট পাক সেনার মদতকারী রাজাকার বাহিনী নেত্রকোনার বাড়হা গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য আব্দুল খালেককে গুলি করে খুন করে।
জানা যায়, সেই সময় ভারত থেকে সেনাবাহিনীর সাহায্য নিয়ে গেরিলা যুদ্ধ করছিলেন যারা তাদেরই খুন করার ছক কষেছিল এই রাজাকার বাহিনী। তারা হামলা চালায় ওই পরিবারে। বন্দি করে খুন করা হয় খালেককে, এছাড়াও আরও খুনের আসামী এই মওলানা। পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গোপনে পালিয়ে যায় মওলানা ও তার সাগরেদরা।
বাংলাদেশের পলাতক আসামীদের তালিকায় এই পাঁচজন ফাঁসির আসামীর নাম বিশেষ আলোচিত।
The post মুক্তিযুদ্ধে গণধর্ষণে অভিযুক্ত পাঁচ রাজাকারের ফাঁসির আদেশ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UgoHfO
via IFTTT
Comments
Post a Comment