বিশ্বকাপের পর মেসির প্রত্যাবর্তন ম্যাচে লজ্জার হার আর্জেন্তিনার
মাদ্রিদ: ক্লাবের জার্সিতে লিও ম্যাজিক থাকলেও দেশের জার্সিতে কি মেসি ম্যাজিক ফুরলো? শুক্রবার রাতে ভেনেজুয়েলার বিরুদ্ধে আর্জেন্তিনার হারের পর ফের এই প্রশ্নই উঠছে ফুটবলমহলে৷
জুনেই কোপা আমেরিকার আসর৷ আর কোপার প্রস্তুতিটা একেবারেই ভালো হল না আর্জেন্তিনার৷ কোপার প্রস্তুতি হিসেবে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচে আর্জেন্তিনা হারল ১-৩ ব্যবধানে৷
আরও পড়ুন- আইপিএলকেই বিশ্বকাপের যথাযথ প্রস্তুতি মঞ্চ বলে মনে করেন লক্ষ্মণ
২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর এই ম্যাচ দিয়েই দেশের জার্সিতে প্রত্যাবর্তন করলেন মেসি৷ দীর্ঘ বিরতির পর দেশের জার্সিতে ফিরলেও প্রত্যাবর্তনের ম্যাচটা একেবারেই সুখের হল না লিও’র৷ ম্যাচে ৯০ মিনিট মাঠে ছিলেন মেসি৷ ম্যাচে একাধিকবার মেসি ঝলক দেখা গেলেও দলকে কাঙ্খিত জয় এনে দিতে পারেননি আর্জেন্তাইন সুপারস্টার৷
আরও পড়ুন- উয়েফার বড়সড় শাস্তির মুখে নেইমার
সেই সঙ্গে ম্যাচ শেষে আরও বড় ধাক্কা আর্জেন্তাইন শিবিরে৷ কুচকির চোটের কারণে সাময়িক সময়ের জন্য ছিটকে গেলেন মেসি৷ অর্থাৎ মঙ্গলবারের মরোক্কোর বিরুদ্ধে প্রীতি ম্যাচে পাওয়া যাবে না লিওকে৷ মেসি ছাড়া চোটের কারণে দলের বাইরে গেলেন মিডফিল্ডার গঞ্জালো মার্টিনেজ৷ চোটের কারণে দলের বাইরে রয়েছেন আট মাস পর জাতীয় দলে ডাক পাওয়া অ্যাঞ্জেল দি-মারিয়া৷
ম্যাচের দুই অর্ধ মিলিয়ে তিন গোল হজম করেন মেসিরা৷ প্রথমার্ধের শুরুতে ৬ মিনিটের মাথায় রনডনের গোলে লিড পায় ভেনেজুয়েলা৷ ড্রেসিংরুমে যাওয়ার আগে ৪৪ মিনিটে আর্জেন্টিনার জালে দ্বিতীয়বারের জন্য বল ঠেলে ২-০ এগিয়ে যায় ভেনেজুয়েলা৷ এবার গোল দেন মুরিল্লো৷ রক্ষণের দুর্দশার কারণেই একের পর এক গোল হজম আর্জেন্তিনার৷
রইল গোলের ঝলক
Argentina vs Venezuela 1-3
All Goals & Extended Highlights – 2019 pic.twitter.com/QLKyL3Eb6j— Futbolistan (@futbolistan) March 23, 2019
আরও পড়ুন- টানা পঞ্চমবার সাফ চ্যাম্পিয়ন ভারত
দ্বিতীয়ার্ধে চাপ বাড়িয়ে ৫৯ মিনিটে আর্জেন্তিনার হয়ে মার্টিনেজ গোল শোধ করলেও শেষ রক্ষা হয়নি৷ ৭৫ মিনিটে পেনাল্টিতে গোল করে ভেনেজুয়েলার হয়ে আর্জেন্তিনার কফিনে শেষ পেরেক পুুঁতে দেন জোসেফ৷ ভেনেজুয়েলা ম্যাচ জেতে ৩-১ ব্যবধানে৷ মঙ্গলবার আর্জেন্তিনার পরের প্রতিপক্ষ মরোক্কো৷
আর্জেন্তিনার হারে এই মিমেই ছেয়ে গিয়েছে নেট দুনিয়া-
This is Messi when he goes to Argentina pic.twitter.com/89dRrHPOfe
— Din-Nani Opty (@KingOpty) March 23, 2019
The post বিশ্বকাপের পর মেসির প্রত্যাবর্তন ম্যাচে লজ্জার হার আর্জেন্তিনার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HDhIYf
via IFTTT
Comments
Post a Comment