নির্বাচনী প্রচারে রাজ্যে মোদী, একই দিনে দু’টি জনসভা
কলকাতা: নির্বাচনী প্রচারে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ একই দিনে করবেন দুটি জনসভা৷ প্রথমটি উত্তরবঙ্গে৷ দ্বিতীয়টি কলকাতার ব্রিগেডে৷ দিল্লি থেকে এই খবর কানে আসা মাত্র ব্যস্ততা বেড়ে গিয়েছে রাজ্যের বিজেপি নেতাদের মধ্যে৷ জনসভা প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি৷

রাজ্যে প্রথম দফার ভোট ১১ এপ্রিল৷ তার আগে ৩ এপ্রিল লোকসভা ভোটের প্রচারে রাজ্যে আসবেন নরেন্দ্র মোদী৷ ওই দিনই তিনি জনসভা করবেন উত্তরবঙ্গের শিলিগুড়িতে৷ এখনও অবধি মোদীর যে সফরসূচি সামনে এসেছে সেই অনুযায়ী ৩ এপ্রিল দুপুর ২টো নাগাদ উত্তরবঙ্গে জনসভা করবেন৷ তার দু’ঘণ্টা পর কলকাতার ব্রিগেডে জনসভা করবেন৷ দুটি সভাতেই প্রধানবক্তা নরেন্দ্র মোদী৷

ভোটের মুখে মোদীকে রাজ্যে প্রচারের প্রস্তাব দিল্লির শীর্ষ নেতৃত্বকে দেয় বঙ্গ বিজেপি৷ এবারও গেরুয়া শিবিরের প্রচারের প্রধান মুখ নরেন্দ্র মোদীই৷ নির্বাচনের প্রচারের জন্য একইদিনে দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেরাচ্ছেন৷ মোদীকে রাজ্যে প্রচারে এনে কর্মী ও প্রার্থীদের উজ্জীবিত করতে চায় রাজ্য বিজেপি৷ সূত্রের খবর, মে মাসে ফের তাঁকে ভোট প্রচারে রাজ্যে আনার তোড়জোর শুরু করবে বঙ্গ বিজেপি৷
The post নির্বাচনী প্রচারে রাজ্যে মোদী, একই দিনে দু’টি জনসভা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2U7ZOD4
via IFTTT
Comments
Post a Comment