জয়ে ফিরল মেসিহীন আর্জেন্তিনা

রাবাত: মধ্যমনি লিওনেল মেসির প্রত্যাবর্তনের ম্যাচে মুখ থুবড়ে পড়তে হয়েছিল নীল-সাদা জার্সিধারীদের। গত সপ্তাহের শেষদিকে মাদ্রিদে ভেনেজুয়েলার কাছে ১-৩ গোলে করুণ আত্মসমর্পণ করতে হয়েছিল আর্জেন্তিনাকে। একইসঙ্গে জাতীয় দলের জার্সি গায়ে প্রত্যাবর্তন ম্যাচে চোট পেয়ে বসেন এলএমটেন। তাই মঙ্গলবার কুঁচকির চোটের কারণে মরক্কোর বিরুদ্ধে প্রীতি ম্যাচে মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল লিওনেল স্ক্যালোনির দল।

তবে খুশির খবর, জয়ে ফিরল মেসিহীন নীল-সাদা ব্রিগেড। প্রীতি ম্যাচে মরক্কোকে এদিন নামমাত্র গোলে হারাল আর্জেন্তিনা। লাতিন আমেরিকার দলটির হয়ে একমাত্র গোলটি করলেন পরিবর্ত অ্যাঞ্জেল কোরেয়া। তাও আবার খেলা শেষের মাত্র সাত মিনিট আগে।

আরও পড়ুন: মানকাড বিতর্ক, সোশ্যাল সাইটে হেনস্থার শিকার অশ্বিন জায়া

কুঁচকির চোটে কাবু মেসির বদলে এদিন প্রীতি ম্যাচে আর্জেন্তিনার আক্রমণভাগকে নেতৃত্ব দেন পাওলো দিবালা। ছিলেন সার্জিও আগুয়েরো কিংবা অ্যাঞ্জেল দি মারিয়াও। প্রথমার্ধে এদিন প্রীতি ম্যাচে আধিপত্য নিয়েই ফুটবল খেলেন আর্জেন্তিনা ফুটবলাররা। বেশ কিছু সহজ সুযোগ তৈরি করলেও আপফ্রন্টের ব্যার্থতায় গোলের দেখা মেলেনি প্রথমার্ধে।

আরও পড়ুন: মালয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়স্থানে উঠে এল ভারত

দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নেমে বাজিমাত করেন অ্যাঞ্জেল কোরেয়া। বিপক্ষে ডিফেন্ডারদের ভুলের সুযোগে ৮৩ মিনিটে বক্সের মধ্যে বল পান তিনি। এরপর দুরন্ত প্লেসিংয়ে বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে বল জালে রাখেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড। কোরেয়ার গোলের ফলে আগামী জুনে কোপা আমেরিকার আগে অন্তিম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের মুখ দেখল নীল-সাদা বাহিনী।

The post জয়ে ফিরল মেসিহীন আর্জেন্তিনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2U3bxU3
via IFTTT

Comments