কালবৈশাখির তাণ্ডবে তোরণ ভেঙে রাস্তা বন্ধ, বিপর্যস্ত জলপাইগুড়ি

স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি: পূর্বাভাস ছিলই৷ তা সত্যি করে সকাল থেকেই জলপাইগুড়ির আকাশ কালো৷ সাথে প্রবল ঝড়৷

কালবৈশাখির দাপটে লণ্ডভণ্ড জেলার বিভিন্ন এলাকা৷ সপ্তাহের কর্মব্যস্ত দিনে অফিস যাওয়ার আগে এই ঝড়ে রীতিমত সমস্যায় নিত্যযাত্রী থেকে স্কুল কলেজ পড়ুয়ারা৷

ঝড়ে সঙ্গে চলল বৃষ্টির তাণ্ডবও৷ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন৷ জেলার বেশ কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে৷

গাছ উপড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার খবরও মিলেছে৷ জলপাইগুড়ির গোশালা মোড় থেকে শহরে ঢোকার রাস্তায় তোরণ ভেঙে যানচলাচল বন্ধ৷

The post কালবৈশাখির তাণ্ডবে তোরণ ভেঙে রাস্তা বন্ধ, বিপর্যস্ত জলপাইগুড়ি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UbkaLC
via IFTTT

Comments